সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের আর্মব্যান্ড পরে দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনি পরবর্তী সময়ে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন কে? এস বদ্রিনাথের ইউটিউব চ্যানেলে এই প্রশ্নটাই করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথকে।
জবাবে বিশ্বনাথ বলেন, ”এসব নিয়ে দলের ভিতরে কথা হয়েছে। শ্রীনিবাসন বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন। অধিনায়ক ও সহ অধিনায়ক নিয়োগ নিয়ে এখনও পর্যন্ত আমাদের মধ্যে কথা হয়নি। বিষয়টা কোচ এবং অধিনায়কের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা স্থির করলে তা জানানো হবে শ্রীনিবাসনকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।”
[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?]
২০২২ সালে রবীন্দ্র জাদেজার হাতে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় নেতৃত্ব ছেড়ে দেন। অধিনায়কের আর্মব্যান্ড ফিরিয়ে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিরই হাতে।
এবারের আইপিএল এখনও শুরু হয়নি। তার আগে অম্বতি রায়ডু জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি রোহিত শর্মাকে দেখতে চান। তবে ধোনি এখনই নেতৃত্ব ছাড়ছেন না। বিশ্বজয়ী অধিনায়কের পরে চেন্নাই সুপার কিংসকে কে নেতৃত্ব দেবেন, তার উত্তর দেবে সময়।
[আরও পড়ুন: রনজি ফাইনালের মঞ্চে শচীনের সামনেই তাঁর কোন রেকর্ড ভাঙলেন সরফরাজের ভাই মুশির?]
সর্বশেষ খবর
-
দুর্গাপুরে জামতারা ‘গ্যাংয়ের’ অফিস! হোটেলে বসেই দেশজুড়ে প্রতারণা? পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির
-
‘সঠিক সময়ে সব হবে’, তারেকের মন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন মোদির ‘দূত’ দীনেশ, দিল্লি আসবেন খালেদাপুত্র?
-
জারদৌসি-মারোড়ির ছোঁয়া জেনেলিয়ার নতুন পোশাকে, ষষ্ঠীতে এমন লুকে সেজে উঠতে চান?
-
লোকসভার আগে মোদির মন্ত্রিসভায় ‘যুবা মুখ’! অনুরাগ-তেজস্বী-বাঁশুরির সঙ্গে দৌড়ে সৌমিত্রও?
-
আধার কার্ড না থাকায় ভর্তি নেয়নি হাসপাতাল! বনগাঁয় গেটের বাইরেই মৃত্যু অসুস্থ বৃদ্ধার!