সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেখানে কি পাকিস্তানকে খেলতে দেখা যাবে না? পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর যা পরিস্থিতি, তাতে পাকিস্তানকে বাদ দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনই চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের। এমনকী তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে ফেলার পক্ষে সওয়াল করেছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গাভাসকর বলেন, “বিসিসিআই সবসময় ভারত সরকারের কথা অনুযায়ী চলে। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রেও এর কোনও বদল হবে। ভারত ও শ্রীলঙ্কা এশিয়া কাপের আয়োজক। তাই এটা নির্ভর করবে পরিস্থিতি কতটা পরিবর্তিত হবে তার উপর। আমি তো কোনওভাবেই পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হতে দেখছি না। আসলে দুই দেশের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার উপর অনেককিছু নির্ভর করছে।”
গাভাসকরের কথায়, পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে রাখার কোনও দরকার নেই। তিনি বলেন, “আমি জানি না এটি কীভাবে হবে। এমনও হতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দেওয়া হল। সেক্ষেত্রে হয়তো তিন দেশের টুর্নামেন্ট হবে। অথবা হংকং বা সংযুক্ত আরব আমিরশাহিকে আমন্ত্রণ জানিয়ে চার দেশের টুর্নামেন্ট করা হল। তবে আগামী কয়েক মাসের মধ্যে কী ঘটবে, তার উপর নির্ভর করছে অনেককিছু।”
তাঁর সংযোজন, “যা ঘটছে তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায় , তবে মোটেও অবাক হব না। যদি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির থাকে, তবে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন।” এখন দেখার, গাভাসকরের কথা ভবিষ্যতে মিলে যায় কিনা।
সর্বশেষ খবর
-
পরকীয়ায় ছারখার গোবিন্দার সংসার! আদালতে ‘অগ্নিশর্মা’ স্ত্রী সুনীতা, ডিভোর্স অবশ্যম্ভাবী?
-
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক
-
‘হরমুজ মুক্ত, সরানো হয়েছে মাইন’, বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন চালে ‘পরাস্ত’ ইরান?
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি