সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টে জশপ্রীত বুমরাহকে বাদ দিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলেননি তারকা পেসার। এই নিয়ে অনেক প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে বিষয়টা শুধু আর টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এমনকী এশিয়া কাপেও তাঁকে খেলানো হবে কি না, সেই নিয়েও সংশয় দেখা দিচ্ছে।
৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ফাইনালের ঠিক একসপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ বুমরাহ যদি দুটি ইভেন্টেই খেলেন, তাহলে যে ওয়ার্কলোড নিয়ে এত কথা, সেখানে বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ। সেখানেই প্রশ্ন। বুমরাহকে এশিয়া কাপে খেলানো হবে নাকি টেস্ট সিরিজে? কারণ এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ আছে। এই দুটো টেস্ট সিরিজে প্রত্যাশিত ফলাফল না হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যাবে ভারত। আবার পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ এশিয়া কাপ। ফলে বুমরাহকে নিয়ে বিসিসিআই এখন উভয় সংকটে।
বোর্ডের এক সূত্র বলছেন, “যদি বুমরাহ এশিয়া কাপে খেলে এবং ভারত ফাইনালে ওঠে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওর খেলা অসম্ভব। সেখানে প্রশ্ন উঠছে, বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাব? নাকি এশিয়া কাপ খেলানোর পর একমাসের বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলাব? সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ অজিত আগরকর ও গৌতম গম্ভীরের হাতে।”
বুমরাহ যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনটি টেস্টেই খেলবেন, তা আগেই ঠিক ছিল। কিন্তু কোন টেস্টগুলি খেলবেন তা আগে জানানো হয়নি। সূত্রের খবর, বোর্ড ভাবছে বুমরাহকে সেই টেস্ট সিরিজেই রাখা হবে, যেখানে তিনি পুরো সিরিজ খেলতে পারবেন। এটাও বলা হয়েছে, প্রত্যেকটা দল নির্বাচনের আগে মেডিক্যাল টিমকে বুমরাহর ফিটনেস রিপোর্ট বোর্ডের কাছে জমা করতে হবে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?