Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Women's Asia Cup 2026

ফের বাইশ গজে ভারত-পাক মহারণ! ঘোষিত এশিয়া কাপে হরমনপ্রীতদের সূচি

এশিয়া কাপের গ্রুপ পর্বে আর কোন কোন দেশের সঙ্গে খেলতে হবে ভারতকে? পাকিস্তানের সঙ্গে ম্যাচই বা কবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২২:০৮

options
link
ফের বাইশ গজে ভারত-পাক মহারণ! ঘোষিত এশিয়া কাপে হরমনপ্রীতদের সূচি zoom
ফাইল ছবি।
Advertisement

ভারত বনাম পাকিস্তান। বিশ্বক্রিকেটের সবচেয়ে উত্তেজক লড়াই। আরও একবার এই মহাসংগ্রাম দেখতে মুখিয়ে দু’দেশের নাগরিকরা। এমনকী, গোটা ক্রিকেটবিশ্বও। বৃহস্পতিবার ঘোষিত হয়েছে এবারের এশিয়া কাপের ক্রীড়াসূচি। ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ওই প্রতিযোগিতা। সেই সঙ্গেই জানা গিয়েছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পড়েছে একই গ্রুপে।

ভারত ও পাকিস্তান ছাড়াও গ্রুপ এ-তে রয়েছে থাইল্যান্ড ও হংকং চায়না। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী ও ইন্দোনেশিয়া। প্রতিযোগিতা শুরুর দিন, ২৮ আগস্ট রয়েছে থাইল্যান্ড ও হংকংয়ের খেলা। উল্লেখ্য, এশিয়া কাপের ম্যাচগুলি হবে টি২০ ফর্ম্যাটে। বরাবরই মেয়েদের এশিয়ার সেরা হওয়ার লড়াই হয় ক্রিকেটের হ্রস্বতম ফর্ম্যাটেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। বিপক্ষ থাইল্যান্ড। ৩ তারিখে খেলা হংকং চায়নার সঙ্গে। ৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান। সমস্ত খেলাই হবে স্থানীয় সময় সাড়ে ৬টা থেকে। সেমিফাইনাল খেলা হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ফাইনাল একদিন পরে ১৩ তারিখে।

বলে রাখা ভালো, মেয়েদের ক্রিকেটে শেষ ভারত-পাকিস্তান ম্যাচ কিন্তু হয়েছিল গত জুনেই। ১৪ জুন এজবাস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। সেই খেলায় ভারত ৬৪ রানে পাকিস্তানকে পরাজিত করে। এবারের ম্যাচে কী হয় তা সময়ই বলবে। তবে সেই সঙ্গেই সকলের লক্ষ্য থাকবে করমর্দনের দিকেও। আসলে ২০২৫-এ পহেলগাঁও জঙ্গিহানা ও অপারেশন সিঁদুরের পর দু’দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। সীমান্তে সমস্যা অব্যাহত। এই পরিস্থিতিতে একাধিকবার ভারত-পাক ক্রিকেট ম্যাচ হয়েছে। ২০২৫-এর এশিয়া কাপে প্রথম ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সঙ্গে করমর্দন করতে রাজি হননি। সেই ধারা চলে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেটাই ঘটেছিল। ওয়াকিবহাল মহল মনে করছে, এবারও একই দৃশ্যই দেখা যাবে। 

প্রসঙ্গত, টি২০ এশিয়া কাপের এটা ষষ্ঠ সংস্করণ। সাফল্যের নিরিখে ভারতের ধারেকাছে কেউ নেই। ২০১২, ২০১৬ এবং ২০২২ সালে মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। ২০১৮ সালে বিজয়ী হয়েছিল বাংলাদেশ। গতবার এশিয়ার  সেরা হয়েছিল শ্রীলঙ্কা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.