সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুয়ার্ট ব্রডকে ডারবানে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেটা ছিল প্রথম বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়িয়েছিল প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে। সেখানেই মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ। যুবরাজ সিং (Yuvraj Singh) গড়েছিলেন নজির।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ৩৬ দিন বাকি। মেগা ইভেন্টের বল গড়ানোর ঠিক ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিককে বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করা হল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। এমনকী ভারত-পাক বারুদে ঠাসা লড়াইয়ের আগেও প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে।
[আরও পড়ুন: ‘গত আইপিএলে প্রায় ৯০০ রান করেছি’, বিশ্বকাপের দল ঘোষণার আগে নির্বাচকদের বার্তা গিলের]
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে নস্ট্যালজিক হয়ে পড়েন যুবি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার অব্যবহিত পরে যুবিকে বলতে শোনা গিয়েছে, ”টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। এবারের সংস্করণে অংশ হতে পেরে ভালো লাগছে।”
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে উল্লেখ করেছেন যুবরাজও। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দর্শকদের কথা আলাদা করে বলেছেন যুবি। ক্রিকেট ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ক্রিকেট সার্বিক ভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুবিও খুশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ ভারত-পাকিস্তান। সেই ম্যাচ প্রসঙ্গে যুবরাজ বলছেন, ”নিউ ইয়র্কে হবে ভারত-পাক লড়াই। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইভেন্ট বলে বিবেচিত হয় এই লড়াই। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নতুন স্টেডিয়ামে দেখার সুযোগ থাকছে।”
[আরও পড়ুন: ‘তোমার থেকে দল এটা প্রত্যাশা করে না’, মন্থর ব্যাটিং নিয়ে কোহলিকে বিঁধলেন প্রাক্তন তারকা]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!