সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা দুর্দান্ত করেছিলেন বোপন্নারা৷ দ্বিতীয় দিনও সেই ফর্ম বজায় রাখলেন৷ আর তার সৌজন্যেই ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে কোয়ালিফাই করে গেল ভারত৷
শনিবার বেঙ্গালুরুতে এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপ ওয়ান টাইয়ে উজবেকিস্তানকে হারিয়ে দিলেন রোহন বোপন্না ও শ্রীরাম বালাজি৷ উজবেকিস্তানকে খাতাই খুলতে দিলেন না ভারতীয় টেনিস তারকারা৷ ভারত জয়ী ৩-০-য়৷
Alert | India beat Uzbekistan 3-0 in the Davis Cup tie at Bengaluru. The home side qualify for the World Group play-offs. pic.twitter.com/3pT3n12kJD
— The Quint (@TheQuint) April 8, 2017
২৭ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়ার তীব্র ধাক্কা খেয়েছেন লিয়েন্ডার পেজ৷ কাব্বন পার্কে প্রথম দিন দর্শকদের নজর ছিল কোর্টের বাইরে বসে থাকা কিংবদন্তির দিকেই৷ এবারের ডেভিস কাপে তিনি না খেললেও প্রতি মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেলেন৷ শুক্রবার উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে তরুণ রামকুমার তেমুর ইসমাইলভকে হারিয়েছিলেন ৬-২, ৫-৭, ৬-২, ৭-৫ সেটে৷ পিঠ চাপড়ে দিয়েছিলেন লিয়েন্ডার৷ দ্বিতীয় সিঙ্গলসেও জেতে ভারত৷ ফলে প্রথম দিনই ২-০-য় এগিয়ে গিয়েছিল ভারত৷ এদিনের জয়ের ফলে প্লে-অফে যাওয়া নিশ্চিত করল হোম ফেভরিটরা৷
[ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন]
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?