সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ম্যাচ আয়োজন হবে। বৃহস্পতিবার জানিয়ে দিলেন আয়োজক কমিটির ডিরেক্টর জেভিয়ার সেপ্পি। প্রসঙ্গত, বুধবার জানা গিয়েছিল দীপাবলির পরে দূষণের কারণে দিল্লিতে বিশ্বকাপের কোনও ম্যাচ নাও হতে পারে। কিন্তু এদিন সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানাচ্ছি দিল্লিতেই বিশ্বকাপের ম্যাচ হবে।’
এদিন তিনি বলেন, ‘আমরা বলিনি যে, দিল্লি ওই ম্যাচগুলি আয়োজন করতে পারবে না। তবে দীপাবলির পর দূষণের মোকাবিলা করে কীভাবে ম্যাচ আয়োজন করা যায়, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।’ ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে অংশ নেবে ২৪ টি দল। ছ’টি শহরের মোট ৫২টি ম্যাচ খেলা হবে। দিল্লি ছাড়া বাকি পাঁচটি শহর হল নবী মুম্বই, মারগাঁও, কোচি, গুয়াহাটি এবং কলকাতা।
বৃহস্পতিবার সেপ্পি আরও বলেন, ‘মার্চের শেষ সপ্তাহে প্রত্যেকটি শহরের স্টেডিয়ামে শেষবার পরিদর্শন করা হবে। প্রত্যেক ভেন্যুতেই ম্যাচ দেওয়া হবে। প্রচারের জন্য বেশ কিছু পদক্ষেপ করা হবে। ২৮ মে-র মধ্যেই অংশগ্রহণকারী সব দেশের নাম জানা যাবে। ৭ জুলাই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।’
সর্বশেষ খবর
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের