সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তদের স্বস্তি দিয়ে ফুটবলের রাজপুত্র জানিয়ে দিলেন তিনি সুস্থ। অর্থাৎ আবার আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে একই মেজাজে দেখা যাবে কিংবদন্তি মারাদোনাকে।
মঙ্গলবার নাইজেরিয়া ও আর্জেন্টিনার রুদ্ধশ্বাস লড়াই দেখার পর অসুস্থ হয়ে পড়েছিলেন মারাদোনা। অন্যের সাহায্য নিয়ে তাঁকে মাঠ থেকে বেরতেও দেখা যায়। তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। চিকিৎসককে দেখিয়েই সুস্থ হয়ে ওঠেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছেন মারাদোনা। এমনকী তাঁকে হাসপাতালে ভরতি করার খবরও ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেসব খবর ভিত্তিহীন দাবি করে নিজেই সুস্থতার কথা অনুগামীদের জানান আর্জেন্টাইন কিংবদন্তি। বলেন, “আমি একদম ঠিক আছি। বিরতিতে আমার ঘাড়ে ব্যথা হয়েছিল মাত্র। চিকিৎসক আমায় পরামর্শ দিয়েছেন, আমি যেন ম্যাচের হাফ-টাইমেই বাড়ি চলে যাই। কিন্তু কী করে তা পারি বলুন তো!” তবে মেসিদের ম্যাচ চলাকালীন যে তিনি মদ্যপান করেছিলেন সে কথাও স্বীকার করে নিয়েছেন নির্দ্বিধায়। বলেন, “ম্যাচের বিরতিতে আমরা খেতে গিয়েছিলাম। আমি রেড ওয়াইন ভালবাসি। তবে সেখানে রেড ওয়াইন ছিল না। ছিল হোয়াইট ওয়াইন। আর সেটাই অনেকটা পরিমাণ খেয়ে ফেলেছিলাম। তবে হৃদরোগে আক্রান্ত হইনি। সব ভুল খবর।”
Diego, en un momento complicado. Captado por otro aficionado. pic.twitter.com/r8Lu8t0v1O
— Federico Giammaría (@FedeGiammaria) June 26, 2018
[‘স্পিড লিমিট মানতে হয়’, কলকাতা পুলিশের প্রচারে ভিলেন থেকে হিরো মেসি]
বুধবার মস্কোয় পৌঁছে মারাদোনা নাকি তাঁর বর্তমান বান্ধবী রোসিও ওলিভিয়াকে মেসেজে লেখেন, “হ্যালো মাই লাভ, হার্ট অ্যাটাক হয়নি। কোনও ইঞ্জেকশনও নিতে হয়নি। ভাল আছি।” তবে তাঁকে নিয়ে ভুল খবর ছড়িয়ে পড়ায় তিনি বেশ বিরক্ত।
বিশ্বকাপ শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে মারাদোনা। কখনও তাঁকে দেখা গিয়েছে গ্যালারিতে বসে ধূমপান করতে তো কখনও আবার প্রকাশ্যে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন। তবে ফুটবল ঈশ্বর সেসবে কান দেন কই। তিনি মগ্ন বিশ্বকাপ ও মেসিকে নিয়েই।
[জানেন, দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে সতীর্থদের কী পেপটক দিয়েছিলেন মেসি?]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
