সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের সিদ্ধান্তটা কি তাহলে স্রেফ একটা নাটক ছিল?
প্রথমে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া এবং কোচ অনুরোধ করতেই দ্রুত সেটা বদলে ফেলা – এর পর এমনই একটা ধারণা হয়েছে মারাদোনার৷ গত জুনে কোপা আমেরিকায় ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া করার পর মেসি যখন জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন, তখন লা রেড রেডিওতে মারাদোনা বলেছিলেন, “ওকে ছেড়ে দেওয়া হোক৷ যে যাই বলুক, আমার মতে মেসি একজন উইনার৷”
কিন্তু, দ্রুত অবসরের সিদ্ধান্ত বদলের পর পুরো ঘটনাকেই নাটক বলে মনে হয়েছে মারাদোনার৷ কোপা শেষ হওয়ার পর ইবিজায় ছুটি কাটিয়েছেন মেসি৷ বার্সেলোনার প্র্যাকটিসেও যোগ দিয়েছেন৷ আর্জেন্টিনার নতুন কোচ এডগার্ডো বাউজা তাঁর সঙ্গে সেখানে দেখা করে অনুরোধ করতেই রাজি হয়ে যান মেসি৷ ২ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই-পর্বে উরুগুয়ের সঙ্গে ম্যাচে খেলবেন৷ পাঁচদিন পর ভেনেজুয়েলার সঙ্গেও খেলবেন৷
মেসির এই দ্রুত রাজি হয়ে যাওয়া নিয়ে মারাদোনা বলেছেন, “দেখুন, সরাসরি এসব বললে বিতর্ক মনে হবে৷ জানি না, মেসির এই অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সাজানো নাটক কি না৷ পরপর তিনটে ফাইনালে জাতীয় দলের হারের পর সমর্থকদের ক্ষোভ হওয়া স্বাভাবিক৷ কেন জানি না মনে হচ্ছে, সেসব থেকে নজর ঘোরাতেই এটা হয়েছে৷ কারণ, অবসরের মতো সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তেই লোকে নেয়৷ কয়েক সপ্তাহের মধ্যেই ফিরিয়ে নেওয়ার জন্য এটা নয় মোটেই৷”
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত