Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

অপেক্ষার শেষ, ডিসেম্বরের এই তারিখে ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র

এর আগে বেশ কয়েকবার বদলেছে দিনক্ষণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৭, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৭, ১৬:১২

options
link
অপেক্ষার শেষ, ডিসেম্বরের এই তারিখে ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল। বারেবারেই বদলে যাচ্ছিল ফুটবলের রাজপুত্র দিয়োগো মারাদোনার কলকাতা সফরের তারিখ। শেষবার জানা গিয়েছিল, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি নভেম্বরে তিনি তিলোত্তমায় পা রাখবেন। কিন্তু জানানো হয়নি কোনও তারিখ। এবার ফুটবলের রাজপুত্র নিজেই জানালেন, নভেম্বর নয় আগামী ডিসেম্বরের ১১ এবং ১২ তারিখ তিনি কলকাতায় আসবেন।

[‘আমাজন অভিযান’-এর চোখ ধাঁধানো পোস্টারে বুঁদ শহরবাসী, উচ্ছ্বসিত দেব]

গত ১৯ সেপ্টেম্বরই শহরে আসার কথা ছিল দিয়েগোর। কিন্তু কোনও কারণে সেটা পিছিয়ে যায়। জানানো হয়, পুজোর পর ২ অক্টোবর কলকাতায় আসবেন মারাদোনা। গান্ধীজয়ন্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের বিরুদ্ধে দেখা যাবে তাঁর বাঁ পায়ের জাদু। কিন্তু পরে আবারও পরিবর্তিত হয় সফরসূচি। নিজের ফেসবুকে একটি পোস্ট করে মারাদোনা জানান, তাঁর কিছু ব্যক্তিগত কারণে পিছিয়ে গিয়েছে সফর। এরপর ফের একবার ঘটে একই ঘটনা। জানা গিয়েছিল, ফুটবলের রাজপুত্র ৭ অক্টোবর সন্ধ্যেবেলায় নামবেন দমদম বিমানবন্দরে। এমিরেটসের ফ্লাইটে। কিন্তু ফের একবার ফেসবুকে পোস্ট করেন তিনি। জানান, পিছিয়ে গিয়েছে সফর। নভেম্বরের আগে তাঁর এই শহরে পা দেওয়া সম্ভব নয়। এর ফলে উদ্যোক্তা ও সমর্থক প্রত্যেকের মাথায় হাত পড়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নির্বাচনের জন্য স্থগিত রাখা যাবে না ‘পদ্মাবতী’র মুক্তি, জানাল কমিশন]

তবে সম্প্রতি মারাদোনা জানান, ‘ভারতে আমার প্রত্যেক ভক্তকে জানাচ্ছি, আগামী ১১ এবং ১২ ডিসেম্বর আমি সেদেশে যাচ্ছি। এটা জানাতে পেরে আমি খুবই খুশি। আগে বেশ কয়েকবার আমার যাওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে যেতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত।’

[ক্রেতাদের ‘ধোঁকা’, শারাপোভার বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিল্লির আদালতের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.