Advertisement
Advertisement
Football World Cup

বাঙালির বিশ্বকাপ আবেগেই সম্ভব, মেসি-রোনাল্ডোদের ভালোবেসে আত্মপ্রকাশ ‘দৌরাত্ম্যা’র

পত্রিকাটির সম্পাদকীয়তে লেখা হয়েছে, "ফুটবল নিয়ে ভারতীয় তথা বাঙালির আবেগ, মাঠের গর্জন আর মধ্যরাতের চায়ের কাপে ঝড় তোলা বিতর্ক মলাটবন্দি করতেই আমাদের এই প্রয়াস।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২১:১৪

options
link
বাঙালির বিশ্বকাপ আবেগেই সম্ভব, মেসি-রোনাল্ডোদের ভালোবেসে আত্মপ্রকাশ ‘দৌরাত্ম্যা’র zoom
সম্প্রতি কলেজ স্ট্রিটে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে পত্রিকা 'দৌরাত্ম্য'।

ক্ল্যাইম্যাক্সে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ইতিমধ্যে কঠিন হার্ডল ডিঙিয়ে এমবাপেদের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইয়ামালের স্পেন। তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা বা ইংল্য়ান্ড। এই প্রতিবেদন আপনি যখন পড়ছেন, তখনই হয়তো তাও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু সেটা বড় কথা নয়, আসল কথা হল আমেরিকা-কানাডায় তেইশতম বিশ্বকাপের আসরকে কেন্দ্র করে বাঙালির বাঁধনছাড়া উচ্ছ্বাস।

রাত জেগে খেলা দেখা এবং সকালে মেসি-রোনাল্ডো, আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তর্কের তুফান। বিধান মার্কেটে বিভিন্ন দেশের রঙিন জার্সি, পতাকা বিক্রি। সেই জার্সি পরে বুক ফুলিয়ে যাঁরা ঘুরছেন, তাঁদের সিংহভাগই ইহজীবনে পছন্দের দেশটিতে হয়তো কোনওকালে পৌঁছতে পারবেন না। তবু, বাংলার অলিতে-গলিতে উড়ছে নীলসাদা কিংবা হলুদ পতাকা। এহেন আবেগকে আরেক দফায় উসকে দিয়ে শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে সম্প্রতি কলেজে স্ট্রিটে প্রকাশিত হয়েছে ‘দৌরাত্ম্য’ নামের একটি পত্রিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্পাদকীয়তে লেখা হয়েছে, “বিশ্বকাপ পৃথিবীর সর্ববৃহৎ লড়াই। নব্বই মিনিটের ভিতর লুকিয়ে থাকে ইতিহাসের লড়াই, প্রতিশোধের লড়াই, নিজেদের দেশকে নিয়ে পৃথিবীর বুকে দাগ কেটে যাওয়ার লড়াই।”

সম্পাদকীয়তে ‘দৌরাত্ম্য’-র অন্যতম সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় জানিয়েছেন, “ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আমাদের অহৈতুকী প্রয়াসেই এই পত্রিকার আত্মপ্রকাশ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, উদ্দীপনা এবং আবেগকে ধরে রাখতেই আমাদের অনিয়মিত আয়োজন থেকে ‘দৌরাত্ম্য’-এর একটিমাত্র সংখ্যাই আপাতত প্রকাশিত হচ্ছে।” এমনকী ঘোষণা করেছেন, “এরপর আর কোনোদিন এই পত্রিকা প্রকাশিত হবে কি না জানা নেই।” প্রশ্ন হল, হঠাৎ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একটি আস্ত পত্রিকার ভাবনা কেন?

সম্পাদকীয়তে এর উত্তরে লেখা হয়েছে, “ফুটবল নিয়ে ভারতীয় তথা বাঙালির আবেগ, মাঠের গর্জন আর মধ্যরাতের চায়ের কাপে ঝড় তোলা বিতর্ক মলাটবন্দি করতেই আমাদের এই প্রয়াস। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও স্মৃতির কোলাজ; আর আমাদের লক্ষ্য এই ফুটবলপ্রেমের উন্মাদনাকে লেখার কাছে পৌঁছে দেওয়া।”

কলেজ স্ট্রিটে আদমের দপ্তরে ‘দৌরাত্ম্য’র আত্মপ্রকাশ অনুষ্ঠান।

এইসঙ্গে দেবজ্যোতি উল্লেখ করেছেন, “বিশ্বকাপ পৃথিবীর সর্ববৃহৎ লড়াই। নব্বই মিনিটের ভিতর লুকিয়ে থাকে ইতিহাসের লড়াই, প্রতিশোধের লড়াই, নিজেদের দেশকে নিয়ে পৃথিবীর বুকে দাগ কেটে যাওয়ার লড়াই। আমরা এই সংখ্যায় বিশ্বকাপকে শুধুমাত্র ট্রফির লড়াই হিসেবে দেখতে চাইনি। আমরা দেখতে চেয়েছি সেই শিশুটিকে, যে যুদ্ধবিধ্বস্ত কোনো শহরে ইটকে গোলপোস্ট বানিয়ে ফুটবল খেলে; দেখতে চেয়েছি উদ্বাস্তু শিবিরে জন্ম নেওয়া স্বপ্নকে; দেখতে চেয়েছি শ্রম, দারিদ্র্য, অভিবাসন, জাতীয়তাবাদ এবং পরিচয়ের সঙ্গে ফুটবলের অদৃশ্য সম্পর্ককে। কারণ ফুটবল কখনোই শুধু বাইশ জন খেলোয়াড়ের গল্প নয়; এটি কোটি মানুষের জীবনযাপনের ভাষা।”

কলেজ স্ট্রিটে আদম দপ্তরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত সংখ্যায় ২১ জন লেখক ফুটবল এবং ফুটবল বিশ্বকাপ নিয়ে তাঁদের উপলব্ধির কথা লিখেছেন। এছাড়াও আলব্যের কামুর ফরাসি ভাষায় রচিত ফুটবল সংক্রান্ত একটি গদ্যের অনুবাদ করেছেন মহিউদ্দিন সাইফ। বলা বাহুল্য, কেবল মাত্র বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে কেন্দ্র করে আস্ত পত্রিকা প্রকাশ করে বাঙালির ফুটবল উন্মদনায় নতুন মাত্রা যোগ করেছে ‘দৌরাত্ম্য’। অভিনন্দন সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় ও দেশিক হাজরাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.