Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
East Bengal

রেলওয়ে এফসি-কে হারিয়ে কলকাতা লিগে জয়ের রাস্তায় ফিরল ইস্টবেঙ্গল

গোলসংখ্যা আরও বাড়াতেই পারত লাল-হলুদ ব্রিগেড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৩, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৩, ১৭:১৮

options
link
রেলওয়ে এফসি-কে হারিয়ে কলকাতা লিগে জয়ের রাস্তায় ফিরল ইস্টবেঙ্গল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে আগের ম্যাচেই ভবানীপুরের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ফলে চাপ অনুভব করতে শুরু করেছিল লাল-হলুদ ব্রিগেড। বুধবার কলকাতা লিগে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে ম্যাচটা ছিল চাপ প্রশমিত করার। বুধবার ইস্টবেঙ্গল ২-০ গোলে হারাল রেলওয়ে এফসি-কে। তার ফলে চাপটা কিছুটা হলেও লাঘব হল ইস্টবেঙ্গলের উপর থেকে। 
এদিন খেলার ২০ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন আমন সিকে। বাঁ দিক থেকে দুর্বার গতিতে উঠে রেলওয়ে এফসি-র দুই খেলোয়াড়কে পরাস্ত করেন তিনি। রেলওয়ে এফসি গোলকিপার এগিয়ে এসে তাঁকে বাধা দিতে চান। কিন্তু আমন সিকে রেলওয়ে এফসিকে মাটি ধরিয়ে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। দেখার মতো গোলটি করেন আমন। এক গোলে এগিয়ে থাকার পর গোল সংখ্যা বাড়িয়ে নিতে পারত ইস্টবেঙ্গল। প্রথমার্ধে একাধিক বার আক্রমণ তৈরি করেও গোলসংখ্যা আর বাড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। 

 [আরও পড়ুন: ‘ধোনির দল কিন্তু ভাল ছিল’, চাপে থাকা রোহিতের পাশে যুবি]

ইস্টবেঙ্গল গোলসংখ্যা বাড়ায় দ্বিতীয়ার্ধে। ৬৪ মিনিটে ইস্টবেঙ্গল ২-০ করে। গোলটি করেন নিশু কুমার। তাঁর গোলটি দেখার মতো। তন্ময়ের কাছ থেকে বল পেয়ে নিশু কুমার রেলওয়ে এফসি-র এক ডিফেন্ডারকে ফেলে দেন। আগুয়ান গোলকিপারকে পরাস্ত করে নিশু কুমার ২-০ করেন।
৭৩ মিনিটে গোল করার মতো পরিস্থিতি ফের তৈরি করেছিল ইস্টবেঙ্গল। সেই যাত্রায় ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি সঞ্জীব ঘোষ। গোল সংখ্যা বাড়ানোর একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু গোল হয়নি। গোলগুলো হয়ে গেলে স্কোরলাইন আরও হৃষ্টপুষ্ট দেখাত।

Advertisement

 [আরও পড়ুন: Mohun Bagan: এএফসি কাপের প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.