সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলেন ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলি। কীভাবে এমন ঘটনা ঘটল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। বর্তমানে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. এস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এনজিওপ্লাস্ট চলছে।
[ডোপ কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতীয় গোলকিপার সুব্রত পালের]
মঙ্গলবার সকালে প্রাকটিসের পরে বাড়ি যাওয়ার পথে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন ইস্টবেঙ্গল রক্ষণের এই খেলোয়াড়। তারপর সাধারণ চেক-আপের জন্য দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন আনোয়ার।
চলতি আই লিগে লাগাতার হারের গ্লানি তো রয়েইছে। সেই সঙ্গে ট্রেভর জেমস মর্গ্যান বিদায়ের পরও ঘটেছিল দুর্ঘটনা। লাল-হলুদে নতুন কোচ হিসেবে যোগ দেওয়া সন্তোষ জয়ী বাংলা কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে এসে পায়ে গুরুতর চোট পান। ফলে কোচের কুরসি ছেড়ে দিতে হয় তাঁকে। রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানেই মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ওয়েডসনরা। এবার আনোয়ারের অসুস্থতায় চিন্তার ভাঁজ ক্লাবকর্তা ও ফুটবলারদের কপালে।
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি