সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশকে (West Bengal Police) হারিয়ে কলকাতা লিগে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন লাল-হলুদ ব্রিগেড ৪-২ গোলে হারাল পুলিশকে।
তপেন্দু ঘোষের আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার বয়স তখন ১৭ মিনিট। এর ঠিক আট মিনিট পরেই দ্বিতীয় গোল লাল-হলুদের। সার্থক গোলুই গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দেন। ৩৩ মিনিটে সুব্রত বিশ্বাস পেনাল্টি থেকে গোল করে পুলিশের হয়ে ব্যবধান কমান। বিরতির সময়ে খেলার ফল ছিল ২-১।
[আরও পড়ুন: আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়, নতুন কোচ হিসেবে যাবেন কে?]
বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় পশ্চিমবঙ্গ পুলিশ। ৪৭ মিনিটে রাজীব দত্ত গোল করে ২-২ করেন। ৭০ মিনিটে ফের ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে দীপ সাহা ৩-২ করেন লাল-হলুদের অনুকূলে। এর ঠিক চার মিনিট পরেই অভিষেক কুঞ্জম ৪-২ করেন। তার পরে আর কোনও দলই গোল করতে পারেনি।
কলকাতা লিগে কাঙ্খিত জয় পেল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচটি জিতলেও পুলিশের কাছে দু’ গোল হজম করতে হল। এটা কিন্তু চিন্তার বিষয় ইস্টবেঙ্গলের জন্য। আগামিদিনে এই বিষয়টা নিয়ে নিশ্চয় ভাবনাচিন্তা করবেন বিনু জর্জ।
[আরও পড়ুন: এশিয়াডে ভারতকে ফুটবল খেলার সুযোগ করে দিন, মোদিকে আরজি কোচ ইগর স্টিমাচের]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে