সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল দশের কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে৷ আর তার আগেই কেকেআর শিবিরে বড়সড় ধাক্কা৷ কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার শাহরুখ খান, গৌরি খান ও জুহি চাওলাকে শো-কজ নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷
[আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরছেন না শশাঙ্ক মনোহর]
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘন করার জন্যই তাঁদের শো-কজ নোটিস দেওয়া হল৷ FEMA ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী কিং খান, গৌরি ও জুহিকে নোটিস পাঠানো হল৷ জানা যাচ্ছে, Knight Riders Sports Private Limited (KRSPL)-কেও নোটিস পাঠানো হয়েছে৷ যে কোম্পানিটি নাইট দলের মালিক৷ প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ডিরেক্টর গৌরি খানের নামে সমস্ত শেয়ার কেনা হত৷ তবে পরে ২ কোটি টাকার নতুন শেয়ার কেনে KRSPL৷ যার মধ্যে ৪০ লক্ষ শেয়ার দেওয়া হয় জুহিকে৷ অভিযোগ, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে৷ ফলে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে FEMA-র৷
ED issues show cause notices to M/s. Knight Riders Sports Pvt. Ltd,Gauri Khan, SRK & Juhi Chawla under Rule 4(1) of Foreign Exchange Mgmt
— ANI (@ANI_news) March 24, 2017
[সেকি!! শেষ টেস্টে বিরাটকে ছাড়াই খেলবে টিম ইন্ডিয়া?]
এই ইস্যুতে শাহরুখ ও অন্যান্য সহ-কর্ণধারদের আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ এবার দেখার আইপিএল শুরুর আগে এই সমস্যার সমাধান হয় কি না৷
সর্বশেষ খবর
-
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী