Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

প্রথম অনুশীলনেই গ্যালারি মাতালেন ব্রাজিলের জেসুস-কুটিনহোরা

নেইমারকে নিয়ে গান রাশিয়ায় আসা ভক্তদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৯:২৪

options
link
প্রথম অনুশীলনেই গ্যালারি মাতালেন ব্রাজিলের জেসুস-কুটিনহোরা zoom
Advertisement

দুলাল দে, সোচি: নেইমার। নেইমার। ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিল।
চারদিকে ড্রাম, ঢোল বাজছে। আর থেকে থেকেই স্লোগান দিয়ে উঠছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। শুধু প্র‌্যাকটিস দেখতেই মাঠে উপস্থিত হাজারো ব্রাজিলিয়ান সমর্থক। রাশিয়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম প্র‌্যাকটিস দেখতে উপচে পড়ল মানুষের ভিড়। তাঁদের কাছে যেন মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ।

আসলে ব্রাজিলিয়ানরা এরকমই। আবেগে ভরপুর। দেশের ফুটবলারদের উৎসাহ দিতে সবসময় প্রস্তুত। শুধু গ্যালারিতে নয়, মাঠের পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে। সেখানেও উপস্থিত হয়েছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। সবাই উপভোগ করছেন ব্রাজিলের প্র‌্যাকটিস। মনে হচ্ছিল বিশ্বকাপের উত্তেজনার পারদ একলাফে কয়েকগুণ বাড়িয়ে দিল ব্রাজিল।

Advertisement
[বিশ্বকাপে প্রথম ম্যাচে অনিশ্চিত সালাহ! চিন্তায় সমর্থকরা]

সকালে ব্রাজিলের প্র‌্যাকটিসে স্বমহিমায় নেইমার। ব্রাজিল কোচ আগেই ঘোষণা করেছিলেন এদিন তাঁরা ওপেন প্র‌্যাকটিস করবেন। অর্থাৎ সবাই দেখতে পাবেন ব্রাজিলের প্র‌্যাকটিস। এদিনের প্র‌্যাকটিসে শুরু থেকেই ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলাররা। ব্রাজিল কোচ এদিন প্রথম একাদশের ফুটবলার এবং রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দু’ভাগে ভাগ করে প্র‌্যাকটিস করালেন। নেইমার শুটিং প্র‌্যাকটিস করলেন। তাঁর প্র‌্যাকটিস দেখে বোঝা যাচ্ছিল, নিজেকে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেলেছেন। বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া। মাঝে ব্রাজিলিয়ান ফুটবলাররা বল নিয়ে ‘চোর চোর’-ও খেললেন। সঙ্গে চলল হাসি-ঠাট্টাও। সব মিলিয়ে বোঝা যাচ্ছিল, বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ফুরফুরে মেজাজে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। টিটে অবশ্য বসে রইলেন ডাগ আউটে। সঙ্গে ফিজিক্যাল ট্রেনার। দূর থেকে তিনি ফুটবলারদের নজর রাখছিলেন। অন্যদিকে নেইমারকে নিয়ে সুরেলা গান বেঁধে ফেলেছেন রাশিয়ায় আসা ব্রাজিলের সমর্থকরা। এদিন যখন মাঠে নেইমার স্ট্রেচিং করছিলেন তখন গ্যালারিতে দলবেঁধে সেই গান গাইছিলেন নেইমার ভক্তরা। অন্যদিকে নেইমার ছাড়াও জেসুস ও কুটিনহোও যে ব্রাজিলের দুই মহাতারকা তা এদিন বুঝিয়ে দিল প্রথম প্র‌্যাকটিসেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদেরও দেখলাম এই দুই ফুটবলারকে নিয়ে যথেষ্ট কৌতূহল।

[বিশ্বকাপে বোধনের বাকি ২ দিন, ‘রাগী’ রোনাল্ডোকেই মাঠে চাইছে পর্তুগাল]

সোচির আবহাওয়া অনেকটা ভারতের গোয়ার মতো। বেশ গরম। ব্রাজিল দল যে হোটেলে রয়েছে, সেখান থেকে প্র‌্যাকটিস স্টেডিয়াম খুব একটা দূরে নয়। মাত্র পাঁচ মিনিটের পথ। কিন্তু এই সামান্য দূরত্বকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। থিকথিক করছে নিরাপত্তারক্ষী। মাছি গলার উপায় নেই। তারই মধ্যে কুটিনহো, জেসুসরা প্র‌্যাকটিস সারলেন। টিটে এদিন ওপেন প্র‌্যাকটিস রেখেছিলেন নেইমারের চোট কী অবস্থায় রয়েছে, তা ফুটবল বিশ্বের সামনে উপস্থাপিত করতে। এমনিতে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকার চোট নিয়ে কোনও সমস্যা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ। এমনিতেই নেইমার দু’টি প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন। এবং দু’টিতেই গোলও পেয়েছেন। এদিনের প্র‌্যাকটিসে তিনি যেমন গোটা বিশ্বকে বুঝিয়ে দিলেন বিশ্বকাপের জন্য তৈরি। তেমনই প্রস্তুতি ম্যাচেও বুঝিয়ে দিয়েছেন, গত বিশ্বকাপের ভয়াবহ দুঃস্বপ্ন কাটিয়ে দেশের সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে নিংড়ে দিতে তিনি বদ্ধপরিকর।

দেখুন প্র্যাকটিসের এক্সক্লুসিভ ভিডিও-

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.