সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার দায় যেমন খেলোয়াড়দের, তেমন ফ্যানদেরও৷ গ্যালারি পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছিলেন জাপান ও সেনেগালের সমর্থকরা৷ সম্মানিত হয়েছিল দেশ৷ ঠিক তার বিপ্রতীপে দেশের মাথা হেঁট হয়ে গেল ডেনমার্কের সমর্থকদের কাজে৷ গ্যালারিতে অভব্য পোস্টার প্রদর্শন করায় জরিমানা হল সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের৷
[ ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন ]
বৃহস্পতিবার অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল ডেনমার্কের৷ ভিড় জমিয়েছিলেন সেদেশের সমর্থকরা৷ খেলা ১-১ ড্র হয়৷ সে সময়ই গ্যালারিতে দেখা যায় বিশেষ একটি পোস্টার নিয়ে তুলে দেখাতে থাকেন ডেনমার্কের সমর্থকরা৷ দেশীয় ভাষায় যা লেখা ছিল তা অশ্লীল গালিগালাজ৷ অস্ট্রেলিয়ার ফ্যানদের দিকে কিছু জিনিস ছোঁড়েন সমর্থকরাও, এমনটাও অভিযোগ উঠেছে৷ পুরো বিষয়টিই ফুটবল সংস্কৃতির পরিপন্থী৷ বিশ্বকাপ যেমন ভাল ফুটবলের উদযাপন৷ তেমনই ফ্যানরাও শিষ্টতা দেখাবেন সেটাই প্রত্যাশা৷ কিন্তু ডেনমার্কের ফ্যানরা তার ধারকাছ দিয়েও যাননি৷ বিষয়টি হালকাভাবে নিচ্ছে না ফিফা৷ ফ্যানদের এই অভব্যতার জন্যই ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করা হয়েছে৷ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ডেনমার্ক এক্ষেত্রে ‘প্রি-ম্যাচ প্রোটোকল’ মেনে চলেনি৷ তাই এই ব্যবস্থা নেওয়া হল৷
Hahaha. “Store patter” er nu blevet en international skandale 😱 DBU 🇩🇰⚽ har fået en bøde på 127.000 for et flag med teksten. Kan lige høre de internationale kommentatorpar, da de fandt ud, hvad det betyder 😂😂😂 pic.twitter.com/2mykdfYFdx
— Claus Elming (@NFLming) June 24, 2018
গ্রুপ সি-তে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক৷ তাদের মুখোমুখি হতে হবে ফ্রান্সের৷ ওই দিনই গুরুত্বপূর্ণ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনাও৷ চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছে৷ এক সমর্থক গ্যালারিতে নগ্ন হয়ে চাঞ্চল্য ছড়িয়েছেন৷ অন্যদিকে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করে সুইজারল্যান্ডের দুই খেলোয়াড় ইগল চিহ্ন দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন৷ পাশাপাশি চেচেনের বিতর্কিত নেতার সঙ্গে ছবি তুলে বিশ্বকাপের আগে থেকেই বিতর্কে আছেন মিশরের তারকা সালাহ৷ বিশ্বকাপ যত এগোচ্ছে তত বিতর্কের মাত্রা বাড়াচ্ছে৷ তবে এসব বড় টুর্নামেন্টের অঙ্গ হিসেবেই ধরছেন ফুটবলপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য