Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

ড্যানিশ দুর্গ ভাঙতে ব্যর্থ ফরাসিরা, চলতি বিশ্বকাপের প্রথম গোলশূন্য ম্যাচ দেখল দুনিয়া

ফ্রান্সের সঙ্গে নক-আউটে গেল ডেনমার্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ২১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ২১:২৯

options
link
ড্যানিশ দুর্গ ভাঙতে ব্যর্থ ফরাসিরা, চলতি বিশ্বকাপের প্রথম গোলশূন্য ম্যাচ দেখল দুনিয়া zoom
Advertisement

ডেনমার্ক- ০

ফ্রান্স- ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের হ্যাটট্রিক হল না ফ্রান্সের। ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হয় শেষ ষোলোয় গেল দিদিয়ের দেশঁর দল। অন্যদিকে, ড্র হলেই নক-আউটে নিশ্চিত ছিল ডেনমার্ক। ফরাসিদের আটকে দিয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে গেল ড্যানিশরা। সেইসঙ্গে চলতি বিশ্বকাপের প্রথম গোলশূন্য ম্যাচ দেখল ফুটবল দুনিয়া। গ্রুপের অন্য ম্যাচে, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল পেরু।

[পেনাল্টি মিস করেও বিরল রেকর্ড রোনাল্ডোর, তবুও ট্রোলড মহাতারকা]

এদিন প্রচুর সুযোগ নষ্ট করলেন ফরাসিরা। আগের দুই ম্যাচ জেতায় এদিন বেশকিছু পরিবর্তন আনবেন আগেই জানিয়েছিলেন দেশঁ। সেইমতো একনম্বর গোলকিপার তথা অধিনায়ক লরিসকে বসিয়ে মানদান্দাকে নামান ফরাসি কোচ। প্রথম একাদশে পরিবর্তন এনে খুব একটা লাভ হল না ফ্রান্সের। গোল তো এলই না, বরং রিজার্ভ বেঞ্চ যে খুব একটা শক্তপোক্ত নয় তা হাড়ে হাড়ে টের পেলেন দেশঁ। অন্যদিকে, বেশ লড়াই করল ডেনমার্ক। ফ্রান্সের লাগাতার আক্রমণের মধ্যেও মাথা ঠান্ডা রেখে ডিফেন্স করে গেলেন ড্যানিশরা। এক পয়েন্ট নিশ্চিত করতে। ফলও পেলেন তাঁরা। বেশ কয়েকবার ড্যানিশদের ত্রাতার ভূমিকায় দেখা গেল গোলকিপার ক্যাসপার স্কিমিচেলকে। এই বিশ্বকাপে বাবার জুতোয় পা গলিয়েছেন ক্যাসপার। ইউরো জয়ী গোলকিপার পিটার স্কিমিচেলের ছেলে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। সেখানেও দাপটের সঙ্গে দূর্গরক্ষা করতে দেখা যায় তাঁকে। এদিনও তার অন্যথা হল না।

[জীবনের সেরা প্রাপ্তি, রোনাল্ডোর পেনাল্টি আটকে শিরোনামে ইরানের গোলকিপার]

প্রসঙ্গত, এই গ্রুপে অস্ট্রেলিয়া ও পেরুকে হারিয়ে আগেই শেষ ষোলোয় চলে গিয়েছিল ফ্রান্স। তাই রিজার্ভ বেঞ্চের শক্তি বুঝতে এদিন কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। গত ইউরো কাপের ফাইনালিস্টদের এবার বিশ্বকাপে অনেকেই ফেভরিট হিসাবে ধরছেন। কিন্তু এখনও পর্যন্ত টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স দেখা যায়নি গ্রিজম্যান, জিরুদের খেলায়। দেখা যাক নক-আউটে তাঁরা জ্বলে উঠতে পারেন কিনা।

[সুপার ইগলসের বিরুদ্ধে মেসি ম্যাজিকের অপেক্ষায় বিশ্ব, দলে নেই অ্যাগুয়েরো]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.