Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

ত্রাতা সেই রোনাল্ডো, মরক্কোকে হারিয়ে নক আউটের দোরগোড়ায় পর্তুগাল

চলতি বিশ্বকাপে ৪টি গোল করে সোনার বুটে নাম প্রায় খোদাই করে ফেললেন সিআর সেভেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১৯:৫০

options
link
ত্রাতা সেই রোনাল্ডো, মরক্কোকে হারিয়ে নক আউটের দোরগোড়ায় পর্তুগাল zoom

পর্তুগাল- ১ (রোনাল্ডো)

মরক্কো- ০

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে অব্যাহত রোনাল্ডোর স্বপ্নের দৌড়। সিআর সেভেনের দুর্দান্ত হেডারে চলতি বিশ্বকাপে ভেসে রইল পর্তুগিজ রণতরী। আর বুধবার লুঝনিকি স্টেডিয়ামে পর্তুগিজ অধিনায়কের একমাত্র গোলে এবারের মতো বিশ্বকাপ অভিযান কার্যত শেষ উত্তর আফ্রিকার দেশ মরক্কোর। ৮৬ বিশ্বকাপে এই মরক্কোর কাছেই ৩-১ গোলে হেরেছিল পর্তুগাল। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন রোনাল্ডোরা।

দুর্দান্ত হেডারে গোল রোনাল্ডোর

দিশাহীন জাহাজকে একার কাঁধে টানছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এটাই যেন তাঁর এক এবং একমাত্র কর্তব্য। ম্যাচের পর ম্যাচ তিনি গোল করবেন এবং দলকে বাঁচাবেন। তা সে ক্লাব ফুটবলই হোক বা দেশের জার্সিতে। আর সেই রেশ বজায় রয়েছে রাশিয়া বিশ্বকাপেও। গ্রুপের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে অসীম পরাক্রমে হারা ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিলেন পর্তুগিজ ক্যাপ্টেন। এই ম্যাচেও তাঁর উপরই ভরসা করেছিলেন কোচ-সহ বাকি ফুটবলাররা। তিনিই জাদু মন্ত্রবলে কিছু অলৌকিক করবেন আর ম্যাচ বেরিয়ে যাবে। কিন্তু সব ম্যাচে তা কি সম্ভব? তবে হতে পারে! তার কারণও সেই রোনাল্ডাই। পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে এমন একজন মহাতারকা আছেন, যিনি একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। সোচিতে স্পেনের বিরুদ্ধে রোনাল্ডো যে হ্যাটট্রিক করেছিলেন, সেটা তাঁর কেরিয়ারের ৫১তম হ্যাটট্রিক। বিশ্বকাপের ইতিহাসেও এই নিয়ে ৫১টি হ্যাটট্রিকের ঘটনা লিপিবদ্ধ হয়ে থাকে। তার থেকেও বড় কথা রোনাল্ডো হলেন চতুর্থ ফুটবলার, যিনি চারটি বিশ্বকাপে নেমে গোল করেছেন। এদিনও ম্যাচের ৪ মিনিটে কর্নার সেটপিস থেকে শরীর ছুঁড়ে দিয়ে হেডারে যে গোল করলেন তা দেখলে অতি বড় নিন্দুকও তাঁর প্রেমে পড়ে যাবেন। আর এই গোলের সৌজন্যেই এক বিরল কৃতিত্বের অধিকারী হয়ে গেলেন সিআর সেভেন। হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসই ছিলেন এতদিন ইউরোপের সর্বোচ্চ গোলস্কোরার। এদিন দেশের জার্সিতে ৮৫ নম্বর গোলটি করে তাঁকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো। একইসঙ্গে চলতি বিশ্বকাপে ৪টি গোল করে সোনার বুটে নাম প্রায় খোদাই করে ফেললেন তিনি।

এদিন গোটা ম্যাচে প্রচুর মিস পাস করলেন পর্তুগিজ ফুটবলাররা। মাঝেমাঝে তা দেখে রেগে হতাশা প্রকাশ করলেন রোনাল্ডো। যেন তাঁরা নিজের কর্তব্য পালন করতে পারছেন না। তাঁকে বল বাড়ানোর। আর অন্যদিকে, প্রচুর সুযোগ তৈরি করল মরক্কো। বেশ কয়েকবার পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে পর্তুগালের কপালে দুঃখ ছিল। কারণ গোটা ম্যাচে রোনাল্ডোর হেডার ছাড়া সব আক্রমণই ছিল নিস্ফলা। তাই শেষপর্যন্ত ডিফেন্সে লোক বাড়িয়ে গোলমুখ বাঁচিয়ে গেলেন পেপেরা। এই জয়ে নক আউটে যাওয়া প্রায় নিশ্চিত হলেও পরের পর্বে কোচ স্যান্টোসের রোনাল্ডো ছাড়াও ম্যাচ বের করার পরিকল্পনা তৈরি করতে হবে। যেদিন ক্যাপ্টেন ব্যর্থ হবেন সেদিন জাহাজ ডুবতে বাধ্য। যত তাড়াতাড়ি তা বুঝবেন ততই মঙ্গল স্যান্টোস ও পর্তুগালের পক্ষে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.