সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় মাঠ কাঁপাবেন ফুটবলাররা৷ কিন্তু তাদের জন্য স্টেডিয়ামে গলা ফাঁটাবেন যাঁরা তাঁরাও কিন্তু কম যান না৷ ফুটবলাররা যদি মাঠের ভিতরে তাপমাত্রার পারদ ছড়ান তাহলে স্টেডিয়ামে উষ্ণতা ছড়াবেন তাঁদের সঙ্গিনীরা৷ এদের মধ্যে কেউ আছেন বিশ্বখ্যাত মডেল আবার কেউ বিখ্যাত সাংবাদিক৷ পেশা যাই হোক সৌন্দর্যে কেউই কম যান না৷ তাঁদেরই কয়েকজনের ছবি দেখুন আপনারা৷
ব্রুনা মার্কুজিন
চোটের জন্য বিশ্বকাপে নেইমার কতটা সাম্বা ঝড় তুলতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকতে পারেন৷ কিন্তু মাঠের বাইরে তাঁর বান্ধবী ব্রুনা যে ঝড় তুলবেন তা হয়তো বলার অপেক্ষা রাখে না৷

আনা লেওয়ানডস্কা
পোলান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি৷ সুযোগ সন্ধানী স্ট্রাইকার হিসেবে বেশ খ্যাতি আছে তাঁর৷ গোলটা যে তিনি ভালই চেনেন বোঝা যায় তাঁর স্ত্রীর ছবি দেখলেই।

লরলেই তোরোন
মোনাকোর হয়ে এই মরশুমে দুর্দান্ত খেলেছেন কলম্বিয়ার অধিনায়ক রাদামেল ফালকাও৷ মাঠের বাইরেও তাঁর ফর্ম খুব একটা খারাপ নয় মনে হয়৷ স্ত্রী লরলেই এর সঙ্গে আপাতত কোয়ালিটি টাইম কাটাচ্ছেন রাদামেল৷ রাশিয়ায় দেখা যাবে এই দম্পতিকেও৷

পিলার রুবিও
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সালাহ-র চোট পাওয়ার জন্য অনেকে দায়ী করেন সের্জিও ব়্যামোসকে৷ স্পেনের অধিনায়কের কেরিয়ারের সাফল্যকে অনেকে হিংসাও করেন৷ ব়্যামোসের স্ত্রী পিলার রুবিওকে দেখলে হয়তো হিংসা হবে আপনারও৷

এদুর্নে
বিশ্বকাপে স্পেনের তেকাঠির নিচে দেখা যাবে ডেভিড ডে খেয়াকে৷ আর স্টেডিয়ামে তাঁর হয়ে উষ্ণতা ছড়াবেন তাঁর বান্ধবী এদুর্নে৷

অ্যানি কিলনার
ইনি অ্যানি কিলনার৷ অনেকে বলছেন কিলার লুকেই ইনি ঘায়েল করেছেন ইংল্যান্ডের ফুটবলার কাইল ওয়াকারকে৷ ওয়াকারের সঙ্গে ইংল্যান্ডের টিম হোটেলে দেখা যাবে এনাকেও৷

সর্বশেষ খবর
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা