Advertisement
Advertisement
Brazil Football Team

নেইমারকে ছাড়াই গোলের বন্যা ভিনিদের, হেক্সার লক্ষ্যে ৬ গোলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

এখনও চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেননি ব্রাজিল মহাতারকা। তবে রিও ডে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত ছিলেন নেইমার। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:০৯

options
link
নেইমারকে ছাড়াই গোলের বন্যা ভিনিদের, হেক্সার লক্ষ্যে ৬ গোলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের zoom
পানামার বিরুদ্ধে গোল করে উচ্ছ্বাস ব্রাজিলের ভিনিসিয়াসের।
Advertisement

লক্ষ্য হেক্সা। অর্থাৎ ষষ্ঠবার বিশ্বকাপ। তার লক্ষ্যে বিশ্বকাপ প্রস্তুতি অভিযান বেশ ভালোভাবেই শুরু করল ব্রাজিল (Brazil Football Team)। প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬ গোল দিলেন ভিনিসিয়াস, কাসেমিরোরা। চোটের জন্য দলে ছিলেন না নেইমার। সেই অভাব বুঝতে দিল না সেলেকাওদের তরুণ ব্রিগেড। তবে ৬ গোল দিলেও ২ গোল হজম করতে হল কার্লো আন্সেলোত্তির দলকে।

বিশ্বকাপে গ্রুপ সি’তে আছে ব্রাজিল। এই গ্রুপে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে অভিযান শুরু ব্রাজিলের। তবে এই ম্যাচে নাও খেলতে পারেন নেইমার। এখনও চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেননি ব্রাজিল মহাতারকা। তবে রিও ডে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে দলকে তাতাতে উপস্থিত ছিলেন নেইমার। 

Advertisement

ম্যাচের ২ মিনিটে বাঁদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়ে দর্শনীয় গোল করেন ভিনিসিয়াস। কিন্তু ১৪ মিনিটে পানামা সমতা ফেরায়। ফ্রিকিক থেকে ব্রাজিলেরই ম্যাথিউস কুনহার গায়ে বল লেগে জালে জড়িয়ে যায়। ৩৯ মিনিটে ফের ব্রাজিলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ভিনির ক্রস থেকে হেডে গোল করেন তারকা মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ১০ জনকে বদলে দেন ব্রাজিল কোচ আন্সেলোত্তি। তাতে খেলার ঝাঁজ আরও বাড়ে। ৫২ মিনিটে গোল করেন রায়ান। ৬০ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন লুকাস পাকেতা। ৩ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করেন ইগর থিয়াগো। ৮১ মিনিটে ষষ্ঠ গোলটি করেন দানিলো। তবে দু’মিনিটের মধ্যে ফের গোল হজম করে ব্রাজিল। পানামার কার্লোস হার্ভের দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলকিপার এডারসন। ৬ গোল দিলেও ২ গোল হজমের কাঁটা রয়েই গেল। অন্যদিকে ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল জার্মানি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.