সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় কথায় হঠাৎই খবরটা জানতে পেরে যান রেডিও লা রেড-এর সাংবাদিক হুয়ান পাবলো ভারস্কি৷ বুধবার রাতে সেই খবরটাই ‘ব্রেক’ করলেন রেডিও সাক্ষাৎকারে৷ শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি এবং ছোটবেলার বান্ধবী আন্তনেলা রুকাজ্জো৷ দুই ছেলে থিয়াগো এবং মাতিওকে নিয়ে দিব্যি সংসার করছেন৷ আনুষ্ঠানিক বিয়েটা বাকি ছিল৷ সেটা সেরে ফেলছেন আগামী বছরই৷ ভারস্কির ‘ব্রেক’-এর পর বৃহস্পতিবার সকালে আর্জেণ্টিনার লা কাপিতাল লিখল, “খবরটা সত্যি৷ আগামী বছরের মাঝামাঝি বিয়েটা হচ্ছে৷” এবং, টুইটার অ্যাকাউণ্টে আন্তনেলা নিজেও খবরটা স্বীকার করে নিয়েছেন৷
কবে বিয়ে, সেটা নিশ্চিত করে বলতে পারেননি ভারস্কি৷ তবে বলেছেন, “খবরটা হঠাত্ করেই পেয়ে যাই৷ আগামী বছর আর্জেণ্টিনা, বা আরও ভাল করে বললে গোটা রোজারিও শহর একটা বিশাল পার্টি পেতে চলেছে৷ শহরের প্রত্যেককে নিমন্ত্রণ করা হচ্ছে, এই খবরটা নিশ্চিত৷ এত বড় পার্টি গোটা আর্জেণ্টিনায় আজ পর্যন্ত হয়নি৷” লা কাপিতাল কিন্তু জানিয়েছে, আগামী বছর জুনে বিয়েটা হওয়ার কথা৷ ১০ অথবা ১২ জুন রোজারিও ফিরছেন মেসি এবং আন্তনেলা৷ ওই দু’টো দিনের একটা বিয়ের দিন হিসাবে বাছা হয়েছে৷ যদি একান্তই না হয়, তা হলে নিজের জন্মদিন ২৪ তারিখ বিয়েটা করে ফেলতে পারেন মেসি৷ ক্যাথেড্রাল রোজারিনাতেই বিয়ে হবে, এটাও প্রাথমিকভাবে ঠিক হয়ে রয়েছে৷ আলাদা করে কোনও হল বুক করা হচ্ছে না৷ সে জায়াগায় মেসির বাড়িই আদর্শ জায়গা হিসাবে বাছা হয়েছে৷ কারণ, পাশেই পারানা নদী, এবং নদী সংলগ্ন বিশাল পার্ক৷ যেখানে একের পর এক তাঁবু বসানো হবে৷ গোটা শহর যেখানে নিমন্ত্রিত, সেখানে এমন এলাহি ব্যবস্থা তো হতেই হবে৷
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ