Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

জমজমাট রিসেপশন বিরুষ্কার, দেখে নিন নবদম্পতির ছবি

দেখে নিন নানা মুহূর্তের আরও ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৭, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৭, ১৫:৩৬

options
link
জমজমাট রিসেপশন বিরুষ্কার, দেখে নিন নবদম্পতির ছবি zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে সেরেছেন ইটালিতে। কিন্তু রিসেপশনের আয়োজন দেশের মাটিতেই। ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার দিল্লিতেই বসল বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার রিসেপশনের আসর। এ খবর  অবশ্য দেশবাসীর অজানা নয়। তবে কী বেশে হাজির হচ্ছেন তাঁরা, তা নিয়েই ছিল কৌতূহল। অবশেষে তারও নিরসন হল।

বড়দিনের আগেই বক্স অফিসে জোর লড়াই, মুখোমুখি দেব-সলমন ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Virushka-Reception-web-1

তাঁদের বিয়ে নিয়ে একরকম বিরাট ব্যাপারই ঘটে গিয়েছে বলা যায়। একে তো সকলের চোখে ফাঁকি দিয়ে বিদেশে গিয়ে বিয়ে সেরেছেন। যা নিয়ে বিস্তর কৌতূহল ছিল দেশবাসীর। কাকপক্ষীকেও টের পেতে দেননি। মিডিয়ার প্রবেশ তো নিষিদ্ধ ছিলই। অনেক চেষ্টা করেও বিয়ের আসরে উঁকি দিতে পারেননি পাপারাজ্জিরা। শেষমেশ অবশ্য তাঁরা নিজেরাই বিয়ের ছবি পোস্ট করেছিলেন। কৌতূহল মেটে দেশবাসীর। সকলে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান। কিন্তু এ নিয়েই বাধে অন্য বিতর্ক।

বাল ঠাকরে হয়ে হাজির নওয়াজউদ্দিন, নস্ট্যালজিয়ায় ভাসলেন মুম্বইকররা ]

First picture from the Reception! 💕😍

A post shared by Anushka Sharma (@anushkasharma.club) on


মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক ইটালিতে তাঁর বিয়ে করা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনেন। নেতার অভিযোগ ছিল, দেশের মাটিতে সম্মান ও অর্থ উপার্জন করেও বিরাট বিদেশে বিয়ে করে দেশের অসম্মান করেছেন। যদিও এরকম সারবত্তাহীন মন্তব্যের জন্য দলের অন্দরেই ভর্ৎসনার মুখে পড়েন তিনি। তবে এহেন বিতর্কেও অবশ্য বিরাটের রিসেপশন নিয়ে কৌতূহলে ভাটা পড়েনি।

DRlCtDIVwAIvHwf

ট্যাবু ভাঙতে নিজের প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা ]

%%SP_PROTECT_2%%

রিসেপশনের সাজে দু’জনেই যেন ছিলেন রাজকীয় বেশে। দিল্লির তাজ প্যালেস হোটেলের লবিতে দুজনে যখন সামনে এলেন, তখন মন্ত্রমুগ্ধ নিমন্ত্রিতরাও। অনুষ্কার পরনে সোনালি জরির কাজ করা লাল বেনারসি। কপালে টানা সিঁদুর। যেন প্রতিমার মতোই মতো লাগছে অনুষ্কাকে। অন্যদিকে কালো পাঞ্জাবি-পাজামার উপরে বিরাট চাপিয়ে নিয়েছিলেন জরিপাড়ের সাল। রাজকীয় বেশেই সামনে এলেন তাঁরা। এদিনের অনুষ্ঠানে আত্মীয় স্বজন ছাড়াও নিমন্ত্রিত ছিলেন বিরাট-অনুষ্কার একান্ত ঘনিষ্ঠরা।

জানেন, জন্মদিনে কী উপহার পেল নবাবপুত্তুর তৈমুর? ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.