সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাটলেটিকো ডি কলকাতার জুনিয়র দলের হয়ে সুযোগ পেয়েছিলেন খেলার। ইচ্ছে ছিল বড় মাপের ফুটবলার হবেন। কিন্তু হঠাৎ করেই কাস্টমসের বিরুদ্ধে একটি ম্যাচে হাঁটুতে চোট পান। কিন্তু চিকিৎসা তো দূর, এরপর রাহুল দাসের থেকে মুখ ফিরিয়ে নেয় অ্যাটলেটিকো ডি কলকাতাও। শেষপর্যন্ত নিজের খরচেই করাতে হয় হাঁটুর অস্ত্রোপচার। কিন্তু তাতেও চোট সারেনি। উলটে ভুল চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে এখনও ঠিক হয়ে উঠতে পারেননি রাহুল। এই অবস্থাতেই তাঁর পাশে এসে দাঁড়ালেন ময়দানের অন্যতম পরিচিত ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রাহুলের চিকিৎসা খরচ বাবদ তাঁর হাতে তুলে দিলেন ৫০ হাজার টাকার চেক।
[রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত সর্দার সিং-দেবেন্দ্র ঝাঝারিয়া]
মঙ্গলবার মহামেডান ক্লাব তাঁবুতে রাহুলের হাতে চেকটি তুলে দেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান দীপেন্দু। রাহুল যাতে ফের একবার ফুটবল মাঠে ফিরতে পারে, তার জন্যই এই আর্থিক সাহায্য করা। জানালেন দীপেন্দু। এদিকে, ছোট থেকে প্রিয়ন্ত সিং-কে আইডল মেনে বড় হওয়া রাহুল এখনই হাল ছাড়তে নারাজ। ফের একবার মাঠে নামতে চান তিনি, এদিন এমনটাই জানালেন রাহুল।
[৩০০তম ম্যাচে নামার আগে তারুণ্যে ফুটছেন ধোনি]
কিন্তু এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যে ময়দানে শোরগোল পড়ে গিয়েছে। কেন এটিকে তাদের জুনিয়র দলে খেলা রাহুলের সাহায্যে এগিয়ে এল না? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
[জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর ধ্যানচাঁদকে স্মরণ শেহবাগের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে নজরকাড়া হালান্ডের ঘুমের অভ্যাসে অবাক বিশ্ব, মুখে টেপ লাগানো কি সত্যিই উপকারী?
-
ইকো পার্কেই ১২৫ ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি, শাহ সফরের আগে দলের কর্মীদের কাজেও নজর বিজেপির!
-
একের পর এক কাউন্সিলরের পদত্যাগ, চন্দননগরের পর আসানসোল পুরনিগমও হাতাছাড়ার আশঙ্কা তৃণমূলের!
-
ঘুষ দিয়েই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা! মেসিদের সাফল্যে জড়িয়ে দুর্নীতির কালো ইতিহাস
-
বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ নাগেলসম্যানকে তাড়িয়ে দিল জার্মানি! উত্তরসূরির দৌড়ে এগিয়ে কে?