Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

স্বপ্নের ডায়মন্ড হারবারে হতাশা? আইএসএলে যোগ্যতা অর্জনের ৬ দিন পর অবশেষে শুভেচ্ছা অভিষেকের

তাঁর স্বপ্নের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অংশ ডায়মন্ড হারবার এফসি। ফুটবল ক্লাবের সাফল্য-ব্যর্থতা সমস্ত কিছুতেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন তিনি। হারের পর দলকে পেপটকও দিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১২:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১২:০৪

options
link
স্বপ্নের ডায়মন্ড হারবারে হতাশা? আইএসএলে যোগ্যতা অর্জনের ৬ দিন পর অবশেষে শুভেচ্ছা অভিষেকের zoom
গত সোমবারই নিশ্চিত হয়ে গিয়েছিল, ডায়মন্ডহারবার এফসি এবারের ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন।
Advertisement

তাঁর স্বপ্নের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অংশ ডায়মন্ড হারবার এফসি। ফুটবল ক্লাবের সাফল্য-ব্যর্থতা সমস্ত কিছুতেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন তিনি। হারের পর দলকে পেপটকও দিয়েছেন। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চুপ। আগামী মরশুমে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। তারপর বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অবশেষে সেই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ।

গত সোমবারই নিশ্চিত হয়ে গিয়েছিল, ডায়মন্ডহারবার এফসি এবারের ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন। গতকাল লিগের শেষ ম্যাচে শিলং লাজংয়ের কাছে হারলেও ডায়মন্ডহারবার আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েনি। ম্যাচের শেষে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ ট্রফি। তারপর মিলেছে ক্লাবের চিফ প্যাট্রন অভিষেকের প্রতিক্রিয়া। সোশাল মিডিয়ায় দলের সবাইকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ডায়মন্ডহারবার এফসির কাছে এই মুহূর্তটা গর্বের। ২০২২ সালে কলকাতা ফুটবল লিগের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে ধাপে ধাপে নতুন স্বপ্নকে বাস্তবে রূপ নিয়েছে।’

Advertisement

ক্লাবের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের মনে। রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবার দলের পারফরম্যান্স আগের মতো দাপুটে থাকবে কিনা, দলগঠনে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করা যাবে কিনা, ভাবছেন অনেকেই।

অভিষেক আরও বলেছেন, ‘২০২৫ সালে ডুরান্ড কাপে আমরা ফাইনাল খেলেছি। সেই মুহূর্তটা ছিল অবিস্মরণীয়। পরপর দুই বছর আমরা আই লিগ ৩ ও আই লিগ ২-এ চ্যাম্পিয়ন হই। এবার আমরা আইএফএল চ্যাম্পিয়ন। এই চারবছরের যাত্রাপথ তৈরি হয়েছে স্বপ্ন, সংকল্প, দৃঢ়তা ও বিশ্বাসের উপর। আবেগ, বিশ্বাস ও সংকল্পের উপর দাঁড়িয়ে থাকা ক্লাবটি গোটা পশ্চিমবঙ্গকে আরও একবার গর্বিত করেছে। ভবিষ্যতের প্রতি বিশ্বাস নিয়ে আমরা এবার ইন্ডিয়ান সুপার লিগে পা রাখব।’

তবে প্রশ্ন উঠছে, ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসাবে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। কিন্তু অভিষেকের প্রতিক্রিয়া এত দেরিতে এল কেন? ক্লাবের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের মনে। রাজ্যে পালাবদলের পর ডায়মন্ড হারবার দলের পারফরম্যান্স আগের মতো দাপুটে থাকবে কিনা, দলগঠনে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করা যাবে কিনা, ভাবছেন অনেকেই। শুভেচ্ছা জানাতে অভিষেকের দেরি কি সেসবেরই ইঙ্গিত?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.