Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Brazil India

৯০ জনের দল নিয়ে কলকাতা আসছে ব্রাজিল! ভিনিদের জন্য কীভাবে প্রস্তুত হচ্ছে ফেডারেশন?

প্রথমবার ভারতে খেলতে আসছে ব্রাজিল। অক্টোবরের 'মেগাম্যাচ' ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ম্যাচ নিয়ে বৈঠক করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:৫৩

options
link
৯০ জনের দল নিয়ে কলকাতা আসছে ব্রাজিল! ভিনিদের জন্য কীভাবে প্রস্তুত হচ্ছে ফেডারেশন? zoom
ছবি এআই দ্বারা নির্মিত
Advertisement

প্রথমবার ভারতে খেলতে আসছে ব্রাজিল। অক্টোবরের ‘মেগাম্যাচ’ ঘিরে ইতিমধ্যেই সাজসাজ রব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ম্যাচ নিয়ে বৈঠক করেছেন। সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের বার্তা দিয়েছেন। শোনা যাচ্ছে, ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররাও। সবমিলিয়ে ৯০ জনের দল নিয়ে ভারতে আসতে চলেছে ব্রাজিল, এমনটাই শোনা যাচ্ছে।

পুজোর ঠিক আগেই ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক সেই ম্যাচ খেলা হবে যুবভারতী স্টেডিয়ামে। হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে স্বভাবতই বিশেষ কিছু আয়োজন থাকতে চলেছে। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ব্রাজিল ম্যাচ আয়োজনে পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেডারেশনের কী কী প্রয়োজন, সেদিকে নজর রাখার জন্য ক্রীড়ামন্ত্রীকে নির্দেশও দিয়েছেন। ব্রাজিল ম্যাচের যাবতীয় আয়োজন যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলি সহযোগিতা করবে, এমন আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন পড়লে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনাও করবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকেও এআইএফএফকে জানানো হয়েছে, ৯০ জনের আয়োজন করার জন্য। আসলে প্রীতি ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে খেলাটা মোটেই হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। কারণ এই খেলায় থাকে র‍্যাঙ্কিং পয়েন্ট। ফুটবলারদের পরিসংখ্যানেও এই ম্যাচের উল্লেখ থাকে। তাই প্রথমসারির একাধিক ফুটবলারকে এই ম্যাচে নামাতে পারে ব্রাজিল। সদ্য বিশ্বকাপে খেলা ফুটবলারদের দেখা যেতে পারে যুবভারতীতে। তবে ভিনি এই দলে থাকবেন কিনা জানা নেই।

কিন্তু ৯০ জনের দলে কারা থাকবেন? জানা গিয়েছে, সম্ভবত ৩২ জন ফুটবলার থাকবেন দলে। বাকিরা মূলত সহকারী কোচ, টেকনিক্যাল স্টাফ, ভিডিও অ্যানালিস্ট, ডাক্তার। ব্রাজিল ফেডারেশনের কয়েকজন কর্তাও থাকতে পারেন দলের সঙ্গে। সবমিলিয়ে বিরাট দল নিয়ে ভারতে আসছে সেলেকাও। উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখান থেকে ভারতে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.