Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Calcutta Football League 2026

বিশ্বকাপের মাঝেই ময়দানে ফিরছে কলকাতা লিগ, কোথায়-কত টাকায় দেখা যাবে ম্যাচ?

গ্রুপ বিন্যাসেও কিছু বদল আনা হয়েছে।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২২:১২

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২২:১২

options
link
বিশ্বকাপের মাঝেই ময়দানে ফিরছে কলকাতা লিগ, কোথায়-কত টাকায় দেখা যাবে ম্যাচ? zoom
কলকাতা ফুটবল লিগ শুরুর দিনক্ষণ জানাল আইএফএ

বিশ্বকাপের মধ্যেই ময়দানে ফিরছে কলকাতা লিগ (Calcutta Football League 2026)। আগামী ১২ জুলাই থেকে বল গড়াবে সিএফএলের। আইএফএ ফুটবল সচিব অনির্বাণ দত্ত এদিন কলকাতা লিগ শুরুর দিনক্ষণ জানানোর পাশাপাশি লিগে কিছু বদলের কথাও জানান। ডায়মন্ড হারবার ও শ্রীভূমি স্পোর্টিং খেলবে কি না, তা জানানো হয়নি। এছাড়া কোথায় ও কত টাকায় খেলা দেখানো হবে, সেটাও জানিয়েছেন তিনি।

এর আগেই প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হয়ে যায়। সেখানে ‘এ’ গ্রুপে ছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল। ‘বি’ গ্রুপে ছিল রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস, মহামেডান। কিন্তু তখন একটা সমস্যাও ছিল। ডায়মন্ড হারবার, সুরুচি সংঘ ও শ্রীভূমি স্পোর্টিং খেলবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। সংগঠকের গ্রেপ্তারি ও প্রশাসনিক সমস্যার কারণে সুরুচি সংঘের অনুশীলন বন্ধ রয়েছে। শ্রীভূমি ও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন আইএফএ সচিব জানিয়েছেন, সুরুচি সংঘ খেলবে। কিন্তু ডায়মন্ড হারবার ও শ্রীভূমিকে ৩০ জুন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। তার মধ্যে দুই ক্লাব খেলবে কি না জানায়নি। তাতে দুই গ্রুপের বিন্যাস যাতে না নষ্ট হয়, তাই গ্রুপে কিছু বদল আনতে হয়েছে। যেমন, লটারির মাধ্যমে ৭ দলের মধ্যে মেসারার্সকে ‘এ’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে আনা হয়েছে। আর সুরুচিকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। এতে দুই গ্রুপেই ১৩টা করে দল থাকবে। সুরুচি খেলবে বলে জানালেও প্লেয়ার রেজিস্ট্রেশন করায়নি।

গতবার লিগের সম্প্রচারের দায়িত্বে ছিল এসএসইএন। তবে চড়া দাম দিয়েও ভালো সম্প্রচার দেখতে পারেননি ফুটবলপ্রেমীরা। সেই নিয়ে অভিযোগ ছিল। শ্রাচী গ্রুপের সঙ্গে এবার সব চুক্তি ছিন্ন করেছে আইএফএ। লিগের সব খেলা দেখা যাবে ‘নম্বর টেন স্পোর্টস’-এ। তার জন্য খরচ পড়বে মাত্র ১৫০ টাকা। আজই চূড়ান্ত সূচি ঘোষণা করা হল। ১২ তারিখ বিকেল ৪টেয় ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ। খেলা হবে ইস্টবেঙ্গল-এরিয়ান মাঠে। মোহনবাগান ঘরের তাদের অভিযান শুরু করতে পাঠচক্রের বিরুদ্ধে। এই ম্যাচে রয়েছে বিকেল ৪.৩০ মিনিটে। 

২৫ জুলাই থেকে ডুরান্ড। ৪ সেপ্টেম্বর থেকে আইএসএল। আই লিগও শুরু হয়ে যাবে। যেখানে অনেক বাঙালি ফুটবলার খেলেন। সেসব বিচার করে সূচি তৈরি হচ্ছে। এবারও গ্রুপ পর্বের পর সুপার সিক্স হবে। তবে গতবারের থেকে কিছু পার্থক্য থাকছে। এবার সুপার সিক্সে গ্রুপ পর্বের পয়েন্ট যুক্ত হবে না। এছাড়া নিজেদের গ্রুপের দলের সঙ্গে সুপার সিক্সে খেলা পড়বে না। অর্থাৎ সুপার সিক্সে প্রত্যেকটি দল মাত্র ৩টি করে ম্যাচ খেলবে। কেন এই সিদ্ধান্ত? অনির্বাণ দত্ত জানান, “কেউ হয়তো ‘বাই’ পেয়ে ৬ পয়েন্ট পাবে। কেউ লড়াই করবে। সেটা ঠিক হবে না। তাছাড়া আমাদের হাতে সময় কম। এরপর আইএসএল, আই লিগ শুরু হয়ে যাবে। ক্লাবরা জানিয়েছে, বেশিদিন লিগ চললে, তাদের আর্থিক সমস্যা হবে।”

গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। পাঠচক্রের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করবে মোহনবাগান। মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ খেলবে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। ষষ্ঠ রাউন্ডে হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। প্রতি গ্রুপে নিচের দিকে থাকা তিনটি করে দলকে নিয়ে রেলিগেশন রাউন্ড হবে। এবারের লিগে ভূমিপুত্রের সংখ্যা গতবারের মতো ছ’জন থাকছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.