ডায়মন্ড হারবার: ২ (রাহুল পাসওয়ান ২)
মহামেডান: ১ (ব্যারেটো)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC) স্বপ্নের দৌড় চলছেই। শনিবার তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিংকে তাদেরই ঘরের মাঠে গিয়ে হারিয়ে দিল কিবু ভিকুনার দল। পিছিয়ে পড়েও ২-১ গোলে দুর্দান্ত জয় পেল ডায়মন্ড হারবার এফসি।
দু’দলের জন্যই এই ম্যাচ ছিল প্রেস্টিজ ফাইট। একে তো লিগ টেবিলের শীর্ষস্থানের লড়াই। এই ম্যাচের আগে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিল ডায়মন্ড হারবার। আর মহামেডান জয়ের হ্যাটট্রিক করে ছিল দু’নম্বরে। জিতলে তারাই এক নম্বরে চলে যেত। তার উপর আবার এটা ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনার জন্যও খানিকটা নিজেকে প্রমাণ করার লড়াই ছিল। কারণ এক মরশুম আগে কিবুকে একপ্রকার হঠাৎই ছাঁটাই করে দিয়েছিল মহামেডান (Mohammedan Sporting)।
[আরও পড়ুন: বদলা চাইছে ‘মৃত’ জঙ্গি! খলিস্তানিদের হিটলিস্টে শাহ-জয়শংকর]
এ হেন প্রেস্টিজ ফাইটে দু’দলের ফুটবলাররাই নিজেদের উজাড় করে দিলেন। কিন্তু শেষ হাসি হাসল ডায়মন্ড হারবার এফসি। প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলে জিতল তারা। এদিন ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। প্রথম গোলটি আসে ম্যাচের ৬২ মিনিটে। ব্যারেটোর গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। কিন্তু সাদা-কালো ব্রিগেডের সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট চারেকের মধ্যেই পেনাল্টি স্পট থেকে গোল শোধ করেন রাহুল পাসওয়ান। ৭৫ মিনিটে ফের রাহুলই গোল করেন। তাঁর জোড়া গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ডায়মন্ড হারবার ক্লাবের।
[আরও পড়ুন: কীভাবে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস? অবশেষে প্রকাশ্যে রিপোর্ট]
জয়ের ফলে কলকাতা লিগে (Calcutta Football League) নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ১৩ পয়েন্ট। মহামেডানের ৪ ম্যাচে সংগ্রহ ৯। মোহনবাগানের ৩ ম্যাচে সংগ্রহ ৯ পয়েন্ট।
সর্বশেষ খবর
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর
-
‘বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব করবেন মেসি’, অরূপ বিশ্বাসকে বিদ্রুপ ভাস্বরের
-
বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, বলপূর্বক ধর্মবদল! অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মৌলবী
-
অবশেষে দেখা মিলল অরূপের, গরহাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী
-
বর্ষার আগে হাওড়া শহরের সব নালা পরিষ্কার! বিদ্যুৎস্পৃষ্ট রুখতে পদক্ষেপের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রার