Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Calcutta Football League:

জাতীয় শিবিরে ১৩ ফুটবলার, আপাতত কলকাতা লিগে খেলতে নারাজ মোহনবাগান

ঘরোয়া লিগ নিয়ে নয়া জটিলতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১০:২৪

options
link
জাতীয় শিবিরে ১৩ ফুটবলার, আপাতত কলকাতা লিগে খেলতে নারাজ মোহনবাগান zoom

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে প্রবলভাবেই আছে মোহনবাগান। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে তারা। যদিও এগিয়ে থাকা দলগুলির থেকে কম ম্যাচ খেলার সুবিধা রয়েছে সবুজ-মেরুন শিবিরের হাতে।

তবে এবার লিগে মোহনবাগানের বাকি তিন ম্যাচ হওয়া নিয়েই প্রশ্ন উঠছে। কারণ জাতীয় শিবিরে ফুটবলার ছাড়তে হচ্ছে, এই যুক্তিতে আপাতত লিগের ম্যাচ খেলতে নারাজ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debasis Dutta)। শনিবার ক্লাব তাঁবুতে বসে তিনি বলেন, “আমাদের চারজন ফুটবলার ইতিমধ্যে জাতীয় শিবিরে রয়েছে। আরও ৯ ফুটবলার জাতীয় শিবিরে যাবে। সবমিলিয়ে ১৩ জন ফুটবলারকে পাব না। ফলে যতক্ষণ না ফুটবলাররা ফিরছে, ততক্ষণ আমরা কলকাতা লিগে খেলতে পারব না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিক, আল ফাতহে-কে উড়িয়ে দিল আল নাসের]

কলকাতা লিগে খেলা সুহেল ভাট, সুমিত রাঠি, লালরিনলিয়ানা হামতে-সহ চার ফুটবলার আপাতত ভুবনেশ্বের জাতীয় শিবিরে রয়েছেন। ডুরান্ডের পর জাতীয় দলের শিবিরে যাবেন সিনিয়র দলের শুভাশিস বসু, অনিরুধ থাপা, সাহাল আবদুল সামাদের মতো ৯ ফুটবলার। তবে মোহনবাগান সচিবের মন্তব্যের জবাব দিতে নারাজ আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, “মোহনবাগান (Mohun Bagan) এখনও এই বিষয়ে কিছু জানায়নি। আর মোহনবাগান ম্যানেজমেন্ট চিঠি দিয়ে আমাদের বলেছে, আইএফএর সঙ্গে ওদের তরফে ফুটবল সংক্রান্ত আলোচনা করবেন বিনয় চোপড়া। এর বাইরে কে কী বলল, তা নিয়ে প্রতিক্রিয়া দেব না।”

[আরও পড়ুন: ফের ভারত-পাক মহারণ! মেগা ফাইনালের আগে নীরজকে শুভেচ্ছা জানালেন আর্শাদ]

অন্যদিকে, ২৯ জানুয়ারি আর্মি রেডের বিরুদ্ধে ম্যাচ খেলতে নারাজ মহামেডান। সেই ম্যাচ পিছিয়ে দিতে ইতিমধ্যে আইএফএ-কে (IFA) চিঠি দিয়েছে ক্লাব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.