Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Carlo Ancelotti

বেঁকে বসল রিয়াল! শেষ মুহূর্তে অ্যান্সেলোত্তির ব্রাজিল কোচ হওয়া নিয়ে সংশয়

ব্রাজিল চাইছে যেভাবেই হোক, জুনের আগে আন্সেলোত্তিকে দায়িত্ব দিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৫, ০৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৫, ০৯:৫৯

options
link
বেঁকে বসল রিয়াল! শেষ মুহূর্তে অ্যান্সেলোত্তির ব্রাজিল কোচ হওয়া নিয়ে সংশয় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক হয়েই গিয়েছিল। মৌখিকভাবে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্ত বেঁকে বসল রিয়াল মাদ্রিদ। যার ফলে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল কোচ হওয়া নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। যা পরিস্থিতি তাতে রিয়ালের কোচ হতে হলে রীতিমতো মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আন্সেলোত্তিকে।

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর শোনা গিয়েছিল, লা লিগা শেষ হলেই রিয়ালের দায়িত্ব ছাড়বেন ইটালিয়ান কোচ। তারপর জুনে দায়িত্ব নেবেন নেইমারদের। এই মর্মে ব্রাজিল ফুটবল ফেডারেশন মৌখিক আশ্বাসও দিয়েছেন বলে শোনা যায়। তবে এবার পরিস্থিতি কিছুটা বদলে গিয়েছে। কারণ রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে আন্সেলোত্তির। তিনি ব্রাজিলকে মৌখিক আশ্বাস দিয়েছেন জানার পরই, রিয়াল ম্যানেজমেন্ট তাঁর দল ছাড়া নিয়ে বেঁকে বসেছে। রিয়াল চাইছে, চুক্তি ভাঙুন আন্সেলোত্তি। সেক্ষেত্রে আন্সেলোত্তির চুক্তির বাকি অংশের টাকাটা আর দিয়ে হবে না রিয়ালকে।

Advertisement

শোনা যাচ্ছিল, আন্সেলোত্তিকে দ্রুত ছাঁটাই করতে চায় রিয়াল। বিশেষ করে কোপা দেল রে ফাইনালের পর কবে রিয়াল সেই সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে প্রবল চর্চা হচ্ছিল। তবে এখনই আন্সেলোত্তিকে বিদায় জানাচ্ছে না তারা। লা লিগার শেষ পর্যন্ত কোচের পদ ছাড়বেন তিনি। যেহেতু এখনও লা লিগা জেতার সম্ভাবনা আছে, তাই কোনও তাড়াহুড়ো করতে চান না ফ্লোরেন্তিনো পেরেজরা। সমস্যা হল মরশুম শেষে রিয়াল আন্সেলোত্তিকে ছাড়তে রাজি। কিন্তু ২০২৬ পর্যন্ত তাঁর বেতন দিতে নারাজ রিয়াল, সেক্ষেত্রে ব্রাজিলের কোচ হতে গেলে মোটা অঙ্কের লোকসান সহ্য করতে হবে ইটালিয়ান কোচকে।

ব্রাজিল চাইছে যেভাবেই হোক, জুনের আগে আন্সেলোত্তিকে দায়িত্ব দিতে। যেখানে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। সেখানে দক্ষিণ আমেরিকার গ্রুপে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। ফলে দুশ্চিন্তার কালো মেঘ তো আছেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.