সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্ট। আর তাতেই বড়সড় বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রডরিগেজ। সৌদির নিয়ম ভাঙার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কী এমন কাণ্ড ঘটালেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড?
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি বছর জানুয়ারিতে প্রেমিকা জর্জিনা এবং পাঁচ সন্তানকে নিয়ে রিয়াধের বাসিন্দা হয়ে ওঠেন তিনি। কিন্তু সৌদির নিয়ম অনুযায়ী, অবিবাহিত যুগলের একসঙ্গে থাকার অনুমতি নেই। তবে শুধুমাত্র পর্তুগিজ মহাতারকাকে নিজেদের ক্লাবে সই করাতে বিশেষ অনুমতি দিয়েছিল সৌদি প্রশাসন। তাঁদের সেলিব্রিটি স্টেটাসের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়। কিন্তু এরপরও এমন একটি কাজ করে বসেন জর্জিনা, তাতে ভেঙেছে সৌদির আইন।
[আরও পড়ুন: বড়সড় ধাক্কা, প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করল হাই কোর্ট]
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড। যেখানে তাঁকে দেখা যাচ্ছে নীল বিকিনি পরে স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন তিনি। আবার একটি ছবিতে পানীয় খাচ্ছেন ২৯ বছরের জর্জিনা। আর এই ছবিগুলিই বিপাকে ফেলেছে তাঁকে। আসলে সৌদির আইনে অতিরিক্ত খোলামেলা অথবা সেমি-ন্যুড কিংবা অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না। পাশাপাশি অত্যন্ত স্কিনি, ট্রান্সপারেন্ট পোশাক পরেও ছবি পোস্ট করার নিয়ম নেই। আর তাই এ ছবি পোস্ট করার অর্থ জর্জিনা সৌদির নিয়মভঙ্গ করেছেন বলেই মনে করা হচ্ছে। এখনও এ নিয়ে সৌদি প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সৌদির বাসিন্দাদের একাংশ জর্জিনার এই পোস্ট ভালভাবে নেননি।
View this post on Instagram
প্রসঙ্গত, সম্প্রতি রোনাল্ডো ও জর্জিনার সম্পর্কে চিড় ধরার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু রোনাল্ডোর মা সেই গুঞ্জনে জল ঢেলে দেন। জানিয়ে দেন, পুরোটাই ভিত্তিহীন। রোনাল্ডো ও জর্জিনা আগের মতোই একসঙ্গে রয়েছেন।
[আরও পড়ুন: মডেলের বাড়িতে ‘হামলা’ প্রাক্তন স্বামীর, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের]
সর্বশেষ খবর
-
রচনা আউট, স্বস্তিকা ইন! ‘দিদি নম্বর ওয়ান’-এর নতুন সঞ্চালক নিয়ে সরগরম টেলিপাড়া
-
‘মরতে মরতে বেঁচে ফিরেছি’, কেদার-বদ্রীর পৌরাণিক পুরোহিত পথ জিতে নজির হিমালয়ান উইজার্ডের
-
যোগীরাজ্যে নজরে মাদ্রাসা, এবার বাধ্যতামূলক আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা!
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত! এবার ‘বোরখা’ মন্তব্যে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের
-
ভারত-বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি, ঘুরপথে নেপাল হয়ে বাংলায় অনুপ্রবেশ! চলছে নজরদারি