Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Dheeraj Singh

‘তুমি শুধু তুমি…’, আই লিগ জয়ের পোডিয়ামে বান্ধবীকে বিবাহ প্রস্তাব ডায়মন্ড হারবার তারকার

ডায়মন্ড হারবারের ফুটবলাররা তখন সেলিব্রেশনের মুডে। চোখ পড়ল ধীরজ সিং মৈরংথেমের দিকে। মণিপুরী গোলরক্ষক। তাঁর মনের বাগানবাড়িতে যেন উঁকি দিচ্ছে প্রেম। তরুণ গোলকিপারই আই লিগ জয়ের পোডিয়ামে হৃদয় উজাড় করে লিখে দিলেন ভালোবাসার গল্প।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৬:০৯

options
link
‘তুমি শুধু তুমি…’, আই লিগ জয়ের পোডিয়ামে বান্ধবীকে বিবাহ প্রস্তাব ডায়মন্ড হারবার তারকার zoom
অভিনব দৃশ্যকল্পের জন্ম কল্যাণী স্টেডিয়ামে। ছবি ইনস্টাগ্রাম।

এক ম্যাচ আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। শেষ ম্যাচে শিলং লাজংয়ের হারের পরেও তাই পয়েন্ট টেবিলের মগডাল থেকে টলানো যায়নি তাদের। কল্যাণী স্টেডিয়ামে খেলার উত্তাপ তখন রয়ে গিয়েছে। ফুটবলাররা তখন সেলিব্রেশনের মুডে। চোখ পড়ল ধীরজ সিং মৈরংথেমের (Dheeraj Singh) দিকে। মণিপুরী গোলরক্ষক। তাঁর মনের বাগানবাড়িতে যেন উঁকি দিচ্ছে প্রেম। তাঁর চোখেমুখে নতুন জীবন শুরুর অঙ্গীকার। ‘তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন/ জীবন সুদূরে যেন হতেছে বিলীন।’ চ্যাম্পিয়ন দলের রঙের সঙ্গে এভাবেই মিশে গেল ধীরজের বহুবর্ণ ছটা। যা দিয়ে তরুণ গোলকিপারই আই লিগ জয়ের পোডিয়ামে হৃদয় উজাড় করে লিখে দিলেন ভালোবাসার গল্প।

গত মরশুমে মোহনবাগানে সই করেছিলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরজ সিং। তবে সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচ। এরপর দল বদলে সই করেছিলেন ডায়মন্ড হারবার এফসি-তে। গোটা মরশুমে তেকাঠির নিচে ভরসা জুগিয়েছেন। চ্যাম্পিয়ন হয়েছে কিবু ভিকুনার দল। সেই তিনি ঠিকই করে নিয়েছিলেন, আই লিগ জিতে তাঁর প্রেমিকাকে ‘সারপ্রাইজ’ দেবেন। ট্রফি জয়ের মেডেল গলায় ঝুলিয়েই তিনি এগিয়ে গেলেন মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা সোনিয়ার দিকে। সেই মেডেল তুলে দিলেন তাঁরই গলায়। তারপর সকলের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। হাতে আংটি। চোখে প্রত্যয়। ভালোবাসার সেই নিঃশব্দ স্বীকারোক্তিকে সঙ্গী করে সোনিয়াকে পরিয়ে দিলেন আংটি। তুলে দিলেন একগুচ্ছ ফুলও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধীরাজের কাছে এমন বিবাহ প্রস্তাব পেয়ে আবেগে ভেসে উঠলেন অভিনেত্রী সোনিয়া। হাসি আর বিস্ময়ের মিশেলে সম্মতি জানালেন। তাঁর চোখে আনন্দাশ্রু। সতীর্থরাও হাততালিতে শুভেচ্ছা জানালেন। ম্যাচের ফলাফল হয়তো অনেকেই পরে ভুলে যাবেন। কিন্তু এই মুহূর্তটা চিরকালীন। যুগলের মিষ্টি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয়নি। কেউ বললেন, ‘এটাই দিনের সেরা মুহূর্ত’। কেউ লিখলেন, ‘ফুটবল মাঠে প্রেমের জয়’। কেবল ডায়মন্ড হারবার নয়। মণিপুর থেকে উত্তর-পূর্বের নানা প্রান্ত, সব জায়গা থেকে ভেসে আসছে শুভেচ্ছা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indian Football League (@indianfootballleagueofficial)

উল্লেখ্য, ধীরজ প্রথম নজরে আসেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। দেশের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপে প্রশংসিত হয় ফুটবল মহলে। পরে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আই লিগে খেলা শুরু করেন তিনি। আইএসএলে এর আগে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। তিন মরশুম এফসি গোয়াতে ছিলেন তিনি। সেখানে ৫৩টি ম্যাচ খেলেছিলেন। এবার তিনি ডায়মন্ড হারবারের হয়ে অসাধারণ খেলেছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের পর বাংলা থেকে এবার আইএসএল খেলবে তারা। মহামেডান অবনমনে চলে গেলেও বাংলা থেকে উঠে এল ডায়মন্ড হারবার এফসি। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের সেরা লিগের ছাড়পত্র পেলেন কিবু ভিকুনারা। ইন্ডিয়ান ফুটবল লিগের শেষ ম্যাচে ডেম্পোর সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হয় ডায়মন্ড হারবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.