সোহম দে: সব ঠিকঠাক থাকলে আর কয়েক দিনেই মধ্যেই হয়তো নয়া ইতিহাসের সাক্ষী থাকবে ময়দান। কারণ ক্লাবের ১২৯ বছরের ইতিহাসে প্রথমবার অ-মুসলিম সচিব পেতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ভাবছেন কার কাঁধে উঠবে এই গুরু দায়িত্ব? তিনি ময়দানের অতি পরিচিত দীপেন্দু বিশ্বাস।
[আরও পড়ুন: বাংলা অতীত, আগামী মরশুমে রনজিতে নতুন দলের জার্সি গায়ে খেলবেন অশোক দিন্দা]
বুট জোড়া তুলে রেখেছেন ঠিকই। রাজনীতির ময়দানেও সমানতালে দায়িত্ব সামলাচ্ছেন। তবে ফুটবলের প্রতি টান এতটুকু কমেনি। তাই তো হাসি মুখেই মহামেডানের একাধিক দায়িত্ব পালন করেন। সাব কমিটির চেয়ারম্যান তিনি। সেই সঙ্গে আবার ক্লাবের সহ-সভাপতি। এখানেই শেষ নয়, ফ্রন্টলাইনে দাঁড়িয়ে দলের টিডির ভূমিকাতেও দীপেন্দু। এবার হয়তো সচিব পদেও দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ক্লাব কর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, সচিবের দায়িত্ব নিতে দীপেন্দুর কোনও আপত্তি নেই। তবে কর্তারা সম্মতি জানালে তবেই এই পদ গ্রহণ করবেন তিনি। বর্তমানে সাদা-কালোর সচিব মহম্মদ কামারউদ্দিন। যা খবর, নিজের উত্তরসূরি হিসেবে দীপেন্দুকে দেখতে তাঁরও কোনও আপত্তি নেই।
অবনমনের গেরোয় আই লিগ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে সেভাবে নজর কাড়তে পারেনি সাদা-কালো ব্রিগেড। তাই ক্লাব প্রশাসন ও দলের হাল ফেরাতে বসিরহাটের ভূমিপুত্র তথা তৃণমূলের সাংসদ দীপেন্দু বিশ্বাসের উপরই ভরসা রাখতে চাইছেন কর্তারা। আর বলাই বাহুল্য সচিব পদে আসিন হতে পারলে প্রাক্তন স্ট্রাইকার বুঝিয়ে দিতে চাইবেন, একজন ফুটবলারও শক্ত হাতে প্রশাসনিক ক্ষমতা সামলাতে পারেন।
[আরও পড়ুন: “একাধিকবার শচীনকে ‘ভুল’ করে আউট দিয়েছি”, প্রাক্তন আম্পায়ারের স্বীকারোক্তিতে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম
-
পুরনিয়োগ দুর্নীতিতে ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে মদনের বাড়িতে হানা, অভিযান আরও ৬-৭টি জায়গায়
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা