কোয়ার্টার ফাইনালে যাঁর গোলে জিতেছিল ইস্টবেঙ্গল (East Bengal), সেই পিভি বিষ্ণুকেই ডুরান্ড সেমিফাইনালে এসসির দিল্লি বিরুদ্ধে পাচ্ছে না তারা। আগের ম্যাচে গোল করতে গিয়েই চোট পেয়েছিলেন এই মালয়ালি উইঙ্গার। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবে, তখনই ধরে নেওয়া গিয়েছিল যে বুধবারের সেমিফাইনালে তিনি অনিশ্চিত।
দিল্লি এবারের প্রতিযোগিতার চার ম্যাচে ২১ গোল করে নজর কেড়েছে। তার উপর কোয়ার্টার ফাইনালেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বিষ্ণুর পরিবর্তে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আসতে পারেন বিপিন সিং। সেমিফাইনালে লাল-হলুদের সম্ভাব্য দল এই রকম-গোলে প্রভসুখন গিল। রক্ষণে আনোয়ার আলি ও সন্দীপ মান্ডি। দুই সাইড ব্যাক হার্দিক ভাট ও জয় গুপ্তা। মাঝমাঠে মহম্মদ রশিদ, জিকসন সিং। উইংয়ে বিপিন সিং, এডমুন্ড লালরিনডিকা অথবা ক্রিস ইকোনমেডিস। একেবারে সামনে জেসিন টিকে। তাঁর একটু পিছনে খেলতে পারেন দানি রামিরেজ। এদিন অনুশীলন শেষে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “কঠিন ম্যাচ হতে চলেছে। এর আগে কোয়ার্টার ফাইনালে আমরা এবং মোহনবাগান-দুই দলই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছি। তাই এই ম্যাচও সহজ ম্যাচ হবে না।” গ্রুপ পর্বে ডার্বি ছাড়া বাকি সব ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করছেন আনোয়ার আলিরা। সেমিফাইনালে প্রতিপক্ষ দিল্লির আক্রমণভাগকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন হাবাস। তাদের জুয়ান পেনা ও রদ্রিগুইনহো গোলের মধ্যে আছেন। এই দুই ফুটবলারকে নিয়ে সতর্ক আনোয়ার আলিরা।
আরও পড়ুন:
অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ইস্টবেঙ্গল তিনটে হোম ম্যাচ খেলবে ১৩ অক্টোবর, ৩ নভেম্বর ও ২৪ নভেম্বর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাই কোর্টে বিরাট প্রস্তাব
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ