Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Durand Cup

২৭ বছর পর ডুরান্ড কাপে বিদেশি দল, এক গ্রুপে পড়তে পারে দুই প্রধান

মরশুমের প্রথম ডার্বি হতে পারে ডুরান্ডেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ১৩:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ১৩:১৫

options
link
২৭ বছর পর ডুরান্ড কাপে বিদেশি দল, এক গ্রুপে পড়তে পারে দুই প্রধান zoom
ফাইল ছবি
Advertisement

স্টাফ রিপোর্টার: ২৭ বছর পর ফের ডুরান্ড কাপে খেলতে আসছে কোনও বিদেশি দল। একটা নয়, তিন-তিনটে বিদেশি দল অংশ নেবে প্রতিযোগিতার ১৩২তম সংস্করণে। পাশাপাশি এবারও ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে থাকবে বলেই খবর।

সেক্ষেত্রে মরশুমের প্রথম ডার্বি ডুরান্ডের আসরেই অনুষ্ঠিত হবে। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টের মানেকশ সেন্টার থেকে ট্রফি টুরের সূচনা করে ডুরান্ড (Durand Cup) কর্তৃপক্ষ। সেখানে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও জিওসি (দিল্লি) লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ শেষ, এবার উপায়? সাহায্যের হাত বাড়াল আয়কর বিভাগ]

দিল্লি থেকে শুরু হওয়ার পর দেশের ১৬টি শহরে ঘুরবে ডুরান্ডের তিন ট্রফি। পাশাপাশি যাবে বাংলাদেশ, নেপাল ও ভূটানেও। এবছর এই তিন দেশেরই সেনাবাহিনীর (Army) দল অংশ নেবে প্রতিযোগিতায়। সব মিলিয়ে ২৪ দলকে নিয়ে হবে এবারের ডুরান্ড। তিন বিদেশি দলের পাশাপাশি যোগ দেবে ভারতীয় সেনার তিন দল- আর্মি, নেভি এবং এয়ারফোর্স। খেলবে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান-সহ (Mohun Bagan) আইএসএলের (ISL) ১২ দলই। আই লিগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মহামেডান স্পোর্টিং, গোকুলাম কেরল, রাজস্থান ইউনাইটেড, দিল্লি এফসি ও শিলং লাজংকে। এছাড়াও খেলবে অসমের ক্লাব বোড়োল্যান্ড এফসি।

[আরও পড়ুন: মহারাষ্ট্রের বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মোদির, দেহ শনাক্ত করতে হবে DNA পরীক্ষা]

সূত্রের খবর, এবার ডুরান্ডে ২৪টি দলকে ভাগ করা হবে ৬ গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও দুই সেরা রানার্স দল যাবে কোয়ার্টার ফাইনালে। কলকাতা, গুয়াহাটি, কোকরাঝাড় ও শিলংয়ে ম্যাচ হবে। এরমধ্যে কলকাতায় খেলবে তিনটি গ্রুপ। বাকি তিন কেন্দ্রে হবে একটি করে গ্রুপের ম্যাচ। ৩ আগস্ট শুরু হবে ডুরান্ড। ফাইনাল ৩ সেপ্টেম্বর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.