Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
East Bengal Foundation Day

প্রতিষ্ঠা দিবসে প্রসেনজিৎকে বিশেষ সম্মান দেবে ইস্টবেঙ্গল, ‘ভারত গৌরব’ কারা?

সম্মানিত করা হবে দুই রেফারিকে। আর কে কী পুরস্কার পাচ্ছেন? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ২০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ২০:৩৫

options
link
প্রতিষ্ঠা দিবসে প্রসেনজিৎকে বিশেষ সম্মান দেবে ইস্টবেঙ্গল, ‘ভারত গৌরব’ কারা? zoom
প্রসেনজিতকে সম্মান ইস্টবেঙ্গলের। ফাইল ছবি।
Advertisement

প্রতিষ্ঠা দিবসে (East Bengal Foundation Day) অভিনেতা প্রসেনজিৎকে বিশেষ সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। বিশেষ সম্মান পাচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। ক্লাবের তরফে ভারত গৌরব সম্মান দেওয়া হবে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তীকে। পিআর শ্রীজেশ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এই সম্মান পাচ্ছেন সঞ্জীব এবং প্রীতম। রীতি মেনে এ বছরও ১ আগস্ট জাঁকজমক করে পালিত হবে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সেদিনই বর্ষসেরাদের পুরস্কৃত করা হবে।

এ প্রসঙ্গে ইস্টবেঙ্গল সচিব রূপক সাহা বলেন, “১ আগস্ট সকালে ক্লাবে যেমন অনুষ্ঠান হয় তেমনই হবে। বিকেলের অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে বিকেল ৫টা থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।” ইস্টবেঙ্গল সচিব জানিয়েছেন, এ বছর ভারত গৌরব পাচ্ছেন দু’জন। একজন বিখ্যাত অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। অন্যজন সংগীতশিল্পী প্রীতম চক্রবর্তী। উভয়েই ১ আগস্ট অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রূপক সাহা জানিয়েছেন, সুপার অ্যাচিভার পুরস্কার পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এক্সেলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ক্লাবের পক্ষ থেকে জীবনকৃতি সম্মান পাচ্ছেন বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। সেরা সাংবাদিক পুরস্কার পাবেন বিক্রান্ত গুপ্তা। সেরা চিত্রসাংবাদিক শঙ্কর দাস নাগ। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আনোয়ার আলি ও সাথী দেবনাথ। সেরা কোচের সম্মান পাচ্ছেন বিনো জর্জ। এমার্জিং প্লেয়ারের পুরস্কার পাবেন এডমুন্ড লালরিনডিকা। প্রাইড অফ বেঙ্গল পাচ্ছেন সুরঞ্জনা রাউল।। সেরা ক্রিকেটার পুরস্কার পাবেন ঋতম পোড়েল। সেরা রেফারি দু’জন সম্মান পাচ্ছেন ভোলানাথ দত্ত ও পীযুষ রায়। সেরা সমর্থককে হিসাবে চারজন থাকছেন। তাঁরা হলেন মনোময় ভট্টাচার্য, কল্পনা চক্রবর্তী, শ্যামল মজুমদার, মাস্টার ঋজু দাস। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কোচ হাবাস ও সব ফুটবলাররা।

জানা গিয়েছে ১ আগস্ট সকাল ১১.৩০ মিনিটে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নসা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বোলন এবং ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। বিকাল ৫.০০টায় নজরুল মঞ্চে ক্রীড়া ও সমাজের গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।

পুরস্কার প্রাপকদের তালিকা:

‘ভারত গৌরব’ সম্মান :
সঞ্জীব সান্যাল ও প্রীতম চক্রবর্তী

নসা সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড:
বলাই মুখার্জী, প্রাক্তন অধিনায়ক ১৯৮৫

ব্যোমকেশ বসু নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড:
তরুণ দে, প্রাক্তন অধিনায়ক ১৯৮৬

অজয় বসু নামাঙ্কিত সাংবাদিক অ্যাওয়ার্ড:
বিক্রান্ত গুপ্তা

পুষ্পেন সরকার নামাঙ্কিত চিত্র সাংবাদিক অ্যাওয়ার্ড:
শঙ্কর নাগ দাস

পঙ্কজ গুপ্ত নামাঙ্কিত (রেফারি অ্যাওয়ার্ড):
ভোলানাথ দত্ত

প্রতুল চক্রবর্তী নামাঙ্কিত (রেফারি অ্যাওয়ার্ড) :
পীযূষ রায়

বনোয়ারীলাল নামাঙ্কিত ফুটবলার অফ দ্য ইয়ার:
আনোয়ার আলি এবং সাথী দেবনাথ

জীবন চক্রবর্তী নামাঙ্কিত বছরের সেরা উদীয়মান ফুটবলার:
এডমুন্ড লালরিনডিকা

গোপাল বসু নামাঙ্কিত ক্রিকেটার অফ দ্য ইয়ার:
ঋতম পোড়েল

স্বপন বল নামাঙ্কিত সাপোর্টার অফ দ্য ইয়ার:
মনোময় ভট্টাচার্য
ঋজু দাস
কল্পনা চক্রবর্তী
শ্যামল মজুমদার

প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত অ্যাওয়ার্ড:
বিনো জর্জ

প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড:
সুলঞ্জনা রাউল

সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড:
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এক্সেলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড:
কৌশিক গাঙ্গুলী

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.