সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল কলকাতা লিগের (CFL) সুপার সিক্সে ইস্টবেঙ্গল (East Bengal) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ম্যাচের সূচি। চলতি মাসের ২০ তারিখ ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ। নৈহাটিতে হবে ২০ তারিখের মিনি ডার্বি।
সুপার সিক্সে আগেই পৌঁছে গিয়েছে লাল-হলুদ শিবির। ১২ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহে ৩০ পয়েন্ট। আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে তারা। সুপার সিক্সে পৌঁছে গিয়েছে মহামেডান স্পোর্টিংও। সাদা-কালো শিবির ও খিদিরপুরের সুপার সিক্সে ম্যাচ রয়েছে ১৭ তারিখ।
[আরও পড়ুন: EXCLUSIVE: এবার কলকাতায় আসছেন মেসি, মমতার স্পেন সফরেই বড় সিদ্ধান্ত]
অন্যদিকে মোহনবাগানের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ১৭ তারিখ সবুজ-মেরুন-এর সঙ্গে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবারের। বৃহস্পতিবারই মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের মিনি ডার্বি ড্র হয়েছে। আর তার ফলে কালীঘাট এমএসকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে মোহনবাগান। মোহনবাগান ও কালীঘাট এমএস-এর পয়েন্ট সমান সমান। কিন্তু গোলপার্থক্যে কালীঘাটের থেকে এগিয়ে মোহনবাগান। সেই কারণে গ্রুপে তিন নম্বরে এখন মোহনবাগান।
সব ঠিকঠাক থাকলে, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভবানীপুর ও খিদিরপুরকে নিয়ে হবে সুপার সিক্স।
[আরও পড়ুন: Asia Cup 2023: অনুশীলন করলেও কেন বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন না শ্রেয়স? জেনে নিন আসল কারণ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট