সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ষোলোর লড়াই শুরু হয়ে গিয়েছে ইউরো কাপে (Euro Cup 2024)। কোয়ার্টার ফাইনালে উঠবে কোন দল? সেমিফাইনালের লড়াই হবে কাদের মধ্যে? চ্যাম্পিয়ন হবে কে? একদিকে যেমন ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা, তেমনই আসরে নামল মেটা এআই। মেটার আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স জানিয়ে দিল, কাদের মাথায় উঠবে ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট?
প্রি-কোয়ার্টার ফাইনাল: এআই-এর মতে কোয়ার্টার ফাইনালে উঠবে ইটালি, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং তুরস্ক। অর্থাৎ বড়সড় কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই শেষ ষোলোয়। একমাত্র ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচ থেকে বেরিয়ে যাবেন ডি ব্রুইনরা। সেটাই অনুমান মেটা এআই-এর।
কোয়ার্টার ফাইনাল: স্পেনের সামনে উড়ে যাবে আয়োজক দেশ জার্মানি। অন্যদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্সের কাছে হারবে পর্তুগাল। ফলে ইউরো জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে রোনাল্ডোর। আবার মেটা এআই-এর মতে তুরস্ককে হারিয়ে নেদারল্যান্ডস এগিয়ে যাবে সেমিফাইনালের দিকে। আর গত ইউরোর ফাইনালের স্মৃতি উসকে ইটালি হারিয়ে দেবে ইংল্যান্ডকে।
[আরও পড়ুন: ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা বিশ্বকাপের সেরা একাদশে ৩ ভারতীয়, তবে অধিনায়ক নন রোহিত]
সেমিফাইনাল: শেষ চারে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন লা রোখারা। দুরন্ত ফুটবল খেলে স্পেনের তরুণ তুর্কিরা উড়িয়ে দেবেন ফ্রান্সকে। অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডস হারিয়ে দেবে ইটালিকে। ফলে ফাইনালে ফিরে আসবে ২০১০ বিশ্বকাপ ফাইনাল।
ফাইনাল: সেবার চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ইনিয়েস্তার শেষ মুহূর্তে গোলে বিশ্বসেরা হয় লা রোখারা। মেটা এআই-এর মতে ইউরোতেও তার ব্যতিক্রম ঘটবে না। নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হবে ইটালি।
শেষ পর্যন্ত কি মেটার অনুমান মিলবে? সেটা সময়ই বলবে।
[আরও পড়ুন: ‘১০০% আত্মবিশ্বাস, দক্ষতা শূন্য’, ফাইনালের আগে ভারতীয় তারকাকে খোঁচা সিধুর]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা