ফুটবল সবসময় শুধু জয়-পরাজয়ের গল্প লেখে না, কখনও কখনও ফিরিয়ে নিয়ে আসে হারিয়ে যাওয়া আনন্দও! এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফুটবল যেমন মেক্সিকোর এক পরিবারকে ফিরিয়ে দিল তাদের হারিয়ে যাওয়া পোষ্য সারমেয়!
শুনে অদ্ভুত লাগছে? মনে হবে ফুটবল বিশ্বকাপ আবার কী করে হারিয়ে যাওয়া সারমেয়র সন্ধান দিতে পারে? দিন দু’য়েক আগে ঠিক এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে মেক্সিকোতে। কয়েক সপ্তাহ কয়েক আগের ঘটনা। পোষ্য ওই সারমেয়র হারিয়ে যাওয়ার খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁর মালিক। একইসঙ্গে আবেদন করেন, কেউ যদি তাঁর পোষ্যর খোঁজ পান, যেন তাঁর সঙ্গে যোগযোগ করেন। সোশাল মিডিয়ায় ওই পোস্টের পরও কয়েক সপ্তাহ কেটে যায়। কিন্তু ওই সারমেয়র খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন:
ইতিমধ্যে মেক্সিকো গ্রুপের শেষ ম্যাচে চেকিয়াকে বড় ব্যবধানে হারিয়ে নক আউট নিশ্চিত করে ফেলে। আটবছর পর ফের বিশ্বকাপের নক আউটে যাওয়া নিশ্চিত করে নেয় মেক্সিকো। সেই আনন্দে সমর্থকরা রীতিমতো উৎসব শুরু করে দেন। রাস্তায় নেমে হাজারো সমর্থক উচ্ছ্বাস দেখাচ্ছিলেন। বিভিন্ন টিভি চ্যানেল তার লাইভ সম্প্রচারও করছিল। ভিড়ের মধ্যে হঠাৎই এক সারমেয়কে দেখা যায়। সেই দৃশ্য দেখার পর অনেকে বুঝতে পারেন, এটাই হারিয়ে যাওয়া সেই পোষ্য কুকুর। তাঁরা দ্রুত খবরটা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যাতে ওই সারমেয়র মালিকের কাছে সেই খবর পৌঁছয়।
View this post on Instagram
সেটা দেখার পরই ওই পরিবার ঘটনাস্থলে গিয়ে তাদের হারিয়ে যাওয়া পোষ্য সারমেয়কে উদ্ধার করে। পুরো ঘটনাটা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। নিজেদের প্রিয় পোষ্যকে ফিরে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ওই পরিবার। তারা হয়তো ভাবতেও পারেননি যে, বিশ্বকাপ ফুটবল ফিরিয়ে দেবে তাদের হারিয়ে যাওয়া প্রিয় সারমেয়কে! কে বলে ফুটবল শুধু মাঠের নব্বই মিনিটের লড়াই। ফুটবল আসলে অনেকের কাছে অনেকের জীবনের আনন্দের এক অধ্যায় হয়ে থেকে যায়!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
