সব ঠিক থাকলে এতদিন বিশ্বকাপে খেলানোর কথা ছিল তাঁর। চলতি বিশ্বকাপে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর্থাৎ ‘ভার’ নিয়ে এত বিতর্ক, সেই ভার হিসাবে দায়িত্ব সামলানোর কথা ছিল। সেসব তো হলই না। উলটে রহস্যজনকভাবে মৃত্যু হল নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্কের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
৩৮ বছরের রব ডিপেরিঙ্ক নেদারল্যান্ডের অন্যতম সেরা রেফারি। ডাচ লিগে নিয়মিত রেফারিং করেন তিনি। এ ছাড়াও ইউরোর মতো মেগা টুর্নামেন্টে রেফারিং করেছেন। এবারের বিশ্বকাপের প্যানেলেও তিনি ছিলেন। কিন্তু গত মে মাসে এক নাবালককে যৌন হেনস্তার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার হতে হয়। শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের জেরেই পরে ফিফা মেগা টুর্নামেন্ট থেকে ডিপেরিঙ্কের নাম বাদ দিয়ে দেয়। তাৎপর্যপূর্ণভাবে পরে প্রমাণের অভাবে ওই রেফারির বিরুদ্ধে মামলাটি খারিজ হয়ে যায়। তিনি নিজেও দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন:
বিশ্বকাপ চলাকালীনই তাঁর মৃত্যু হল। মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তাতে রহস্য আরও বাড়ছে। ডাচ ফুটবল সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। আমরা শুধু একজন অত্যন্ত সম্মানিত রেফারিকেই হারাইনি, বরং সর্বোপরি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকেও হারিয়েছি।’ ফিফার তরফেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘সমগ্র ফুটবল বিশ্বের পক্ষ থেকে আমরা তাঁর পরিবার, বন্ধু ও ডাচ ফুটবল সংস্থার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
কিন্তু কেন ডিপেরিঙ্কের মৃত্যুর কারণ প্রকাশ করা হল না? সেটা রহস্য বাড়াচ্ছে। শোনা যাচ্ছে, ফিফার প্যানেল থেকে বাদ পরার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৩৮ বছরের ওই রেফারি। মৃত্যুর সঙ্গে বিশ্বকাপে খেলানোর সুযোগ হারানোর কোনও সম্পর্ক আছে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জড়িয়ে রয়েছে ২০০০ বছরের ইতিহাস! ড্রাগন রেসের সাক্ষী থাকল তিলোত্তমা
-
গাইনকোলজিস্টকে দলের প্রধান ডাক্তার হিসেবে বিশ্বকাপে নিয়ে এসেছে আফ্রিকার দেশ! ব্যাপারটা কী?
-
পঞ্চায়েতেও হবে পুনর্বিন্যাস, প্রধানদের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা! বললেন দিলীপ
-
বিশ্বকাপের স্মারক! কেন মার্কিন মুলুক থেকে এই প্রাণীটিই ফিরলেন হালান্ড?
-
পেরিয়েছে ১৯ বছর, অবশেষে বারাকপুরের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত
