Advertisement
Advertisement
Lionel Messi

‘হৃদয় নিঙড়ে খেলেও…’, চোখের জলে স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মেসি, অবসর নিয়ে কী বার্তা?

এই বিশ্বকাপে অনেক নজির গড়েছেন মেসি। তবে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৯:০২

options
link
‘হৃদয় নিঙড়ে খেলেও…’, চোখের জলে স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মেসি, অবসর নিয়ে কী বার্তা? zoom
ছবি: পিটিআই
Advertisement

বিশ্বকাপ (FIFA World Cup 2026) জেতা হয়নি। ফাইনালের পর অঝোরে কান্না লিওনেল মেসির। এবার কি অবসর? কোথায় ভুল হল স্পেনের বিরুদ্ধে? আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে লামিনে ইয়ামালরা কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছেন আর্জেন্টিনাকে। স্পেনের কাছে হারের পর অবশেষে মুখ খুললেন মেসি (Lionel Messi)।

সারা ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি আর্জেন্তিনীয় মহাতারকাকে। গোটা ম্যাচে আর্জেন্টিনা স্পেনের গোল লক্ষ্য করে কোনও শট মারতে পারেনি। লা রোহাদের জয় যেন সময়ের অপেক্ষা ছিল। শেষমেশ ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের পর মেসি বলেন, “আমার খুব দুঃখ হচ্ছে। কিন্তু আমি জানি, আমাদের প্লেয়াররা হৃদয় দিয়ে খেলেছে। সত্যি বলতে স্পেন অনেক ভালো খেলেছে। আমরা হেরে গিয়েছি, এটা আমাদের মেনে নিতে হবে। তার মানে এই নয় যে, আমরা যা অর্জন করেছি, তা ভুলে যাব। তাই আমি আমাদের সব প্লেয়ার, দেশের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।” তবে অবসর নিয়ে কিছু বলেননি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই বিশ্বকাপে অনেক নজির গড়েছেন। তবে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হবে। মেসির ৮ গোল টপকে ১০ গোলে গোল্ডেন বুট পেয়েছেন এমবাপে। গোল্ডেন বল স্পেনের রড্রি পেয়েছেন। তবে এখনও অবসর নিয়ে কিছু জানাননি মেসি। বরং ফাইনালের পর মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “এখন ওর ৩৯ বছর বয়স। অবিশ্বাস্য। ওর থেকে আমি নতুন কিছু আর বার করতে পারব না। আগেও বলেছি, আজও বলছি, মেসি যত দিন চাইবে তত দিন খেলতে পারে। সমর্থক, সতীর্থ, সবাই ওর পাশে থাকবে। ও যা অর্জন করেছে, নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।”

অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের আবেগঘন পোস্ট করেছে। সোশাল মিডিয়ায় পোস্টে দেখা যায়, গলায় রানার্স-আপের পদক ঝুলিয়ে, কোমরে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মেসি। তাঁর চোখে স্পষ্ট জল। ছবির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল সংস্থা লিখেছে, ‘অধিনায়ক, তোমার কান্না আমাদেরও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদু এবং দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইকে সেলাম। তোমাকে সারা জীবন ভালোবাসব, লিও। সব কিছুর জন্য ধন্যবাদ।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.