Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Gerard Pique

ইনিয়েস্তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা স্প্যানিশ তারকা পিকের

এদিকে নেটদুনিয়ায় ফুটবলপ্রেমীদের প্রশ্ন, কবে অবসর নেবেন ব়্যামোস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৯:০০

options
link
ইনিয়েস্তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা স্প্যানিশ তারকা পিকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার লুঝনিকির গ্যালারিকে অবাক করে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ২০১০-এর বিশ্বজয়ী স্পেন৷ আর তারপরই যুদ্ধে পরাস্ত হতাশ সৈনিকের মতোই দেশের জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন আন্দ্রে ইনিয়েস্তা৷ এবার একই পথে হাঁটলেন জিরার্ড পিকেও৷ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন স্প্যানিশ ডিফেন্ডার৷

দেশের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার এই নামজাদা তারকা৷ কিন্তু রবিবার বক্সের মধ্যে তিনি যেভাবে হ্যান্ড বল করে বসেন, তার জন্য এখনও স্প্যানিশরা ক্ষমা করতে পারছেন না পিকেকে৷ তাঁর ভুলেই পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় রাশিয়া৷ নাহলে হয়তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরার বিমানে চড়তে হত না ইনিয়েস্তাদের৷ এমন দুঃস্বপ্নের রাতের পর আর দেশের জার্সি গায়ে কী মুখেই বা খেলবেন তিনি? তাই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেই দিলেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গানও করেন আবার গোলও বাঁচান, রাশিয়ায় নায়ক এখন আকিনফিয়েভ]

শেষ ষোলোয় বিশ্বকাপ অভিযান হতেই অবসর ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন তারকা মাসচেরানো৷ তবে গোটা বিশ্বের নজর ছিল দুই মহাতারকার দিকে৷ লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও কী সিদ্ধান্ত নেন, সেদিকেই চোখ ছিল ফুটবলপ্রেমীদের৷ কিন্তু দু’জনেরই এমন কিছু ঘোষণা না করায় মিলেছিল স্বস্তি৷ তবে বিশ্বকাপ শুরুর আগেই ইনিয়েস্তা জানিয়ে দিয়েছিলেন, লাল-সোনালি জার্সি গায়ে এটাই তাঁর শেষ টুর্নামেন্ট৷ এবার এ দলে আর দেখা যাবে না পপস্টার শাকিরার স্বামীকেও৷ ২০১০-এর বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনিও৷ বিদায়বেলায় পিকের আক্ষেপ একটাই৷ শেষটা ভাল হল না৷

এদিকে পিকের মতোই আরেক স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও ব়্যামোসের উপরও ক্ষুব্ধ স্পেন সমর্থকরা৷ নেটদুনিয়ায় তাঁকে নিয়ে হাসি-মশকরা চলছেই৷ অনেকেই বলছেন, বিপক্ষের আত্মঘাতী গোলকে নিজের গোল ভেবে সেলিব্রেট করা একমাত্র ‘বোকা’ ব়্যামোসের পক্ষেই সম্ভব৷ অন্য এক নেটিজেনের মন্তব্য, বিশ্বকাপে তাঁর নামের পাশে যাতে একটা গোল লেখা থাকে তাই, রাশিয়ার আত্মঘাতী গোলকেই নিজের বলে চালানোর চেষ্টা করছিলেন রিয়াল ডিফেন্ডার৷ অনেকে আবার এও জানতে চেয়েছেন, ব়্যামোস কবে অবসর ঘোষণা করবেন৷ সবমিলিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনা ধাওয়া করে বেড়াচ্ছে স্প্যানিশ শিবিরকে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[বিশ্বকাপে নয়া নজির, প্রথমবার নামানো হল ‘চতুর্থ বদলি’ ফুটবলার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.