গুরুতর অসুস্থ টুটু বোস (Tutu Bose)। জানা গিয়েছে, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত থেকে এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি টুটুবাবুর। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন।
জানা গিয়েছে, সোমবার সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস ওরফে টুটু বাবু। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও জ্ঞান ফেরেনি টুটু বাবুর। তাঁর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজখবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটুবাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিয়েছেন। কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ফুটবলের অন্যতম প্রাণপুরুষ টুটু বোস। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা কার্যত অসম্ভব ছিল। এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত কয়েকবছর তিনি সেভাবে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু মোহনবাগান ভক্ত এবং ফুটবল অনুরাগীদের মনে এখনও টুটু বাবুই সবুজ-মেরুনের অভিভাবক। তাঁর অসুস্থতায় যথেষ্ট উদ্বিগ্ন অনুরাগীরা। সকলের প্রার্থনা, দ্রুত সেরে উঠুন তিনি।

উল্লেখ্য, গত বছর মোহনবাগান দিবসের শ্রেষ্ঠ আকর্ষণ ছিলেন টুটু বোস। তিনি প্রশাসক থাকাকালীন ‘মোহনবাগান রত্ন’ দেওয়া শুরু হয়। সেই সম্মানটাই গত বছর তুলে দেওয়া হয়েছিল টুটু বাবুর হাতে। সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, জোসে ব্যারেটো, সুব্রত ভট্টাচার্যদের মতো তারকাখচিত অনুষ্ঠানে সম্মানিত করা হয় টুটু বাবুকে। সম্মান পেয়ে ছলছল চোখে জানিয়েছিলেন, এই সম্মান আসলে তাঁর হাতে চাঁদ পাওয়ার মতো। আগামী জন্মেও মোহনবাগানিই হতে চান তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?