গিলেরমো ওচোয়ার বর্ণময় ফুটবল কেরিয়ারের অবসান ঘটল। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তিনিও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। কিন্তু ক্লাব ফুটবলের বড় মঞ্চে নিয়মিত না থাকায় তাঁকে নিয়ে তেমন আলোচনা হয়নি। বিশ্বকাপের আসরেই চার বছর অন্তর ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতেন মেক্সিকোর এই অভিজ্ঞ গোলরক্ষক।
এই বিষয়ে আরও খবর
চলতি বিশ্বকাপে মেক্সিকোর দলে থাকলেও প্রথম দুই ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয়েছিল ৪০ বছর বয়সি ওচোয়াকে। তৃতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিরুদ্ধে ৭৭ মিনিটে প্রথম পছন্দের গোলরক্ষক রাউল রাঙ্গেলের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আজটেকা স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক করতালিতে তাঁকে স্বাগত জানান। বাকি সময় ও সংযুক্তি সময় মিলিয়ে মোট ১৯ মিনিট মাঠে ছিলেন তিনি। কোনও গোল হজম করেননি। মেক্সিকোও ৩-০ ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে পৌঁছে যায়।

ম্যাচ শেষে গোলপোস্টে চুমু খেয়ে বিদায় জানান ওচোয়া। সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সদস্যরা তাঁকে আবেগঘন ‘ফেয়ারওয়েল’ দেন। সতীর্থরা কাঁধে তুলে নেন মেক্সিকোর অন্যতম অভিজ্ঞ এই ফুটবলারকে। দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর সময় আবেগপ্রবণ ছিলেন তিনি। ওচোয়া বলেন, “এই আজটেকা স্টেডিয়ামেই আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। এখানেই শেষ ম্যাচ খেললাম। এর চেয়ে সুন্দর সমাপ্তি আর হতে পারে না। দারুণ একটা কেরিয়ার শেষ হল। সবাইকে ধন্যবাদ।”
বিশ্বকাপ শেষে ফুটবলারদের অবসর নেওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তবে টুর্নামেন্ট চলাকালীন, নকআউট পর্বের আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘটনা বিরল। সেই বিরল নজিরই গড়লেন ওচোয়া। উল্লেখ্য, অবসরের আগে ৪০ বছর ৩৪৬ দিন বয়সে মাঠে নেমে বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল ম্যাচে তাঁর পারফরম্যান্স কিংবদন্তির পর্যায়ে। গ্রুপ পর্বের ওই ম্যাচ ড্র হওয়ার মূল কারিগর ছিলেন ওচোয়া। সেদিন ৬টি অন-টার্গেট শট সেভ করেছিলেন। নেইমারের হেড উড়ে গিয়ে তাঁর গোল বাঁচানোর ছবি এখনও চোখে ভাসে। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে প্রথম দলে নিয়মিত না থাকলেও ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে নিয়মিত খেলেছেন। এবার চিরকালের জন্য তুলে রাখলেন দস্তানা জোড়া।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আর জি কর মামলায় ‘গা ছাড়া মনোভাবে’ সিবিআইকে ভর্ৎসনা হাই কোর্টের, সিআইডি তদন্তের আর্জি পরিবারের
-
ভাগ্য বদলাতে হাতে ক্রিস্টালের ব্রেসলেট পরছেন! সত্যিই ফিরবে কপাল? কী বলছে জ্যোতিষশাস্ত্র
-
‘দরজা খুলেছি বলে অপমান করছিল, মেরে দিয়েছি’, চলন্ত লোকালে কুপিয়ে হত্যার পরও নির্বিকার খুনি!
-
রাজ্য নির্বাচন কমিশনারের পদে নিয়োগ রাজ্যের, এবার দায়িত্বে কে?
-
মোথাবাড়ি কাণ্ডে উসকানি! বিচারকদের হেনস্তায় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেপ্তার করল এনআইএ




