Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
U-20 Asian Cup

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ঐতিহাসিক জয়! ২২ বছর পর প্রতিযোগিতায় জিতল ভারতের মেয়েরা 

থাইল্যান্ডের পাঠুম থানি স্টেডিয়ামে বুধবার স্বস্তির জয় পেয়েছে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল। প্রথম দুই ম্যাচে জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর এই জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে দিল ভারতীয় শিবিরে। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:৫৬

options
link
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে ঐতিহাসিক জয়! ২২ বছর পর প্রতিযোগিতায় জিতল ভারতের মেয়েরা  zoom
উচ্ছ্বসিত 'ইয়ং টাইগ্রেস'রা। ছবি ইন্ডিয়ান ফুটবল এক্স।
Advertisement

মেয়েদের এশিয়ান কাপে ঐতিহাসিক জয় ভারতের। থাইল্যান্ডে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল। এই জয়ের পর ২২ বছর পর ‘ইয়ং টাইগ্রেস’রা চাইনিজ তাইপেইকে ৩-১ গোলে হারিয়েছে। এবার বাকিটা নির্ভর করছে সন্ধেবেলা উজবেকিস্তান বনাম জর্ডন ম্যাচের উপর। ওই ম্যাচ ড্র হলে কোয়ার্টার ফাইনালে যাবে ভারত।

থাইল্যান্ডের পাঠুম থানি স্টেডিয়ামে বুধবার স্বস্তির জয় পেয়েছে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল। প্রথম দুই ম্যাচে জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর এই জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে দিল ভারতীয় শিবিরে। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামে ভারত। কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না ভারতের সামনে। ২০ মিনিটে এগিয়ে যায় ভারত। ভূমিকা খুমুকচাম নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ায় ইয়ং টাইগ্রেসরা।

Advertisement

গোলের পরও চাপ বজায় রাখে ভারত। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শিবানী দেবী। তাঁর ক্লিনিক্যাল ফিনিশে প্রথমার্ধ শেষ হয় ভারতের ২-০ লিড নিয়ে। এদিন ভারতের রক্ষণভাগ আগের দুই ম্যাচের তুলনায় অনেক বেশি সংগঠিত ছিল। ফলে চাইনিজ তাইপেইয়ের পালটা আক্রমণ কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে থাকে ভারত। ম্যাচের নিষ্পত্তি হয়ে যায় ৮২ মিনিটে। পেনাল্টি থেকে শিবানী দেবী তাঁর দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন।

অতিরিক্ত সময়ে চাইনিজ তাইপেই একটি গোল শোধ করলেও ম্যাচের ফলাফল বদলায়নি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের ফলে খাতায়কলমে টুর্নামেন্টে টিকে রইল তারা। ইয়ং টাইগ্রেসদের পাসিং ফুটবল এদিন মুগ্ধ করেছে। গোলকিপার রিবংশী দুর্দান্ত কিছু সেভও করেন। ভারতের সিনিয়র দল যেখানে এশিয়ান কাপের মূল পর্বে কোনও লড়াই-ই করতে পারেনি, সেখানে অনূর্ধ্ব-২০ দলের খেলা দৃষ্টান্ত হয়ে থাকবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.