Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

চার্চিলের বিরুদ্ধে স্বস্তির জয়, খেতাবি লড়াইয়ে আরও এগোল মোহনবাগান

জয়ের হ্যাটট্রিক, ইতিহাসের সামনে সবুজ-মেরুন শিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:০৭

options
link
চার্চিলের বিরুদ্ধে স্বস্তির জয়, খেতাবি লড়াইয়ে আরও এগোল মোহনবাগান zoom

চার্চিল ব্রাদার্স- ১ (মনডে)

মোহনবাগান- ২ (নিখিল, আক্রম)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার মাঠে ছুটল পালতোলা নৌকা। জয়ের হ্যাটট্রিক করল বাগান। মোঘরাবি, কদমের গোলে আই লিগ জয়ের আশা জিইয়ে রাখল মোহনবাগান। চাপ বাড়ল ইস্টবেঙ্গলের। শনিবার চার্চিল ব্রাদার্সের ঘরের মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটালেন ডিকারা। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল গঙ্গাপাড়ের ক্লাব। হাতে বাকি আর একটা ম্যাচ। সেই ম্যাচ জিতলেই হবে না, চ্যাম্পিয়ন হতে গেলে অন্য ম্যাচগুলিতে মিনার্ভা, ইস্টবেঙ্গল ও নেরোকাকে পয়েন্ট নষ্ট করতে হবে। তাহলেই ফের ইতিহাস গড়বে সবুজ-মেরুন শিবির। খেতাবের লড়াইয়ে বেশ ভাল জায়গায় চলে গেল বাগান।

[চেন্নাইয়ের কাছে হার মিনার্ভার, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরল ইস্ট-মোহন]

এদিন প্রথমার্ধ বেশ সাবধানি খেলে মোহনবাগান। কোনও ঝুঁকি নেওয়ার পক্ষে ছিলেন কোচ শংকরলাল চক্রবর্তী। চার্চিলের ঘরের মাঠ। তাই দেখেই খেল সবুজ-মেরুন শিবিরের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চার্চিলের দুর্গে আঘাত হানেন বাগান উইঙ্গার নিখিল কদম। তারপর গোল শোধের জন্য চাপ বাড়ায় চার্চিল। ফলও মেলে। ৭৪ মিনিটে বাগান গোলকিপার শিলটনকে পরাস্ত করে জালে বল জড়ান চার্চিলের মনডে। সেখানেই হৃদকম্পন বেড়ে যায় বাগান সমর্থকদের। এই ম্যাচ ড্র হলে লিগ জয়ের আশা শেষ হয়ে যাবে। কিন্তু হাল ছাড়েননি ফুটবলাররা। ফৈয়াজের ঠিকানা লেখা ক্রস থেকে অসাধারণ হেডার আক্রমের। আর সেই গোলের সুবাদেই খেতাবের লড়াইয়ে টিকে থাকল মোহনবাগান। বাগানের শেষ ম্যাচ গোকুলাম এফসির সঙ্গে। দুই ম্যাচ আগে তাদের কাছে হেরেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে বসেছিলেন ডিকারা। সেই ম্যাচ জিততেই হবে। তবেই ফের ভারতসেরা হতে পারবে মোহনবাগান।

[দামি গাড়ি নয়, লোকাল ট্রেনে বাড়ি ফিরে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন শার্দুল]

লিগ পেতে গেলে মোহনবাগানকে শেষ ম্যাচটি জিততেই হবে। তাহলে দলের পয়েন্ট হবে ৩৩। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে একটি ম্যাচে হারতে হবে। তবে মিনার্ভাকেও শেষ ম্যাচে পরাস্ত হতে হবে। লাল-হলুদ অন্য ম্যাচটি ড্র করলে পয়েন্ট হবে ৩৩। তাহলেই ইস্টবেঙ্গলের সঙ্গে হেড-টু-হেডে চ্যাম্পিয়ন মোহনবাগান। অর্থাৎ শেষ পর্যন্ত লিগ যে জমজমাট থাকবে তা পরিষ্কার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.