Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Culcutta Football legaue

কলকাতা ফুটবল লিগের আংশিক সূচি ঘোষণা IFA-র, কবে মাঠে নামছে দুই প্রধান?

৬ সেপ্টেম্বর পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২১, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২১, ২১:০৬

options
link
কলকাতা ফুটবল লিগের আংশিক সূচি ঘোষণা IFA-র, কবে মাঠে নামছে দুই প্রধান? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। চলতি আগস্টেই শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন কলকাতা ফুটবল লিগ (Culcutta Football legaue)। রবিবার সেই কলকাতা ফুটবল লিগেরই সূচি ঘোষণা করল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। তবে পূর্ণাঙ্গ নয়, আংশিক সূচিই ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। দুই প্রধানের মধ্যে এসসি ইস্টবেঙ্গল মাঠে নামছে ২৪ আগস্ট, অন্যদিকে এটিকে মোহনবাগানের মাঠে নামার কথা ২৯ আগস্ট। তবে তার আগে ২৮ আগস্ট আবার মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে মিনি ডার্বিতে মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ। যদিও এদিন পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি আইএফএ। ৬ সেপ্টেম্বর পর্যন্তই প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলির তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ম্যাচগুলি কখন এবং কোথায় খেলা হবে সেকথাও জানানো হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ১০২ বছরে পা লাল-হলুদের, ক্লাব তাঁবুতে অনাড়ম্বরেই পালিত হল ইস্টবেঙ্গল দিবস]

করোনা আবহে গত বছর বন্ধ ছিল ময়দান। এমনকী কলকাতা লিগও আয়োজিত হয়নি। তবে সম্প্রতি কড়া বিধিনিষেধে সমস্ত রকম খেলা এবং টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে রাজ্য প্রশাসন। তারপরই কলকাতা লিগ আয়োজনে তৎপর হয়ে ওঠে আইএফএ। সম্প্রতি আইএফএ-র সভায় ঠিক হয়, এবারে লিগ এবং নকআউট পর্যায়ে আয়োজিত হবে কলকাতা লিগ। ১৪ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজিত হবে টুর্নামেন্ট। তারপর হবে নকআউট পর্ব। তবে এবারের লিগে কোনও অবনমন নেই। আইএফএ চাইছে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ করে ফেলতে। এছাড়া এবার বিদেশিদের নিয়মেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। প্রত্যেকবার ৪ জন বিদেশির রেজিস্ট্রেশন করানো যায়। খেলতে পারেন তিনজন। এবার কেবলমাত্র তিনজন বিদেশিরই রেজিস্ট্রেশন করা যাবে। খেলতে পারবেন দু’জন। তবে এসবের মধ্যেই এই সূচি প্রকাশ মানে বলাই যায়, কলকাতা লিগের ঢাকে কাঠি পড়ে গেল। তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ এখনও বাকি রয়েছে।

দেখে নিন সূচি অনুযায়ী ৬ সেপ্টেম্বর পর্যন্ত কবে কবে মাঠে নামছে দুই প্রধান:

২৪ আগস্ট- ভবানীপুর বনাম এসসি ইস্টবেঙ্গল
২৮ আগস্ট- এসসি ইস্টবেঙ্গল বনাম মহামেডান এসসি
২৯ আগস্ট- এটিকে মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফ
৩১ আগস্ট- এসসি ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব
১ সেপ্টেম্বর- এটিকে মোহনবাগান বনাম খিদিরপুর স্পোর্টিং ক্লাব
৪ সেপ্টেম্বর- এসসি ইস্টবেঙ্গল বনাম বিএসএস
৫ সেপ্টেম্বর- এটিকে মোহনবাগান বনাম পিয়ারলেস স্পোর্টস ক্লাব

 

[আরও পড়ুন: সিন্ধুর টোকিও জয়, ইতিহাস গড়ে ভারতকে এনে দিলেন ব্রোঞ্জ পদক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.