Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
ISL 2026

ডার্বি শেষে হাসপাতালে বিপিন, চোট পেলেন কামিংসও, খেলবেন শেষ ম্যাচ?

এডমুন্ডের বলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ডার্বি জিততে পারেনি ইস্টবেঙ্গল। অর্থাৎ আইএসএল জিততে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। তার আগে মশাল ব্রিগেডকে চিন্তায় রাখছে বিপিন সিংয়ের চোট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৪:৪৯

options
link
ডার্বি শেষে হাসপাতালে বিপিন, চোট পেলেন কামিংসও, খেলবেন শেষ ম্যাচ? zoom
স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বিপিনকে। ছবি সোশাল মিডিয়া।
Advertisement

এডমুন্ডের বলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ডার্বি জিততে পারেনি ইস্টবেঙ্গল। অর্থাৎ আইএসএল (ISL 2026) জিততে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। সেদিন ইন্টার কাশীকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন অস্কার ব্রুজোর দল। যদিও তার আগে মশাল ব্রিগেডকে চিন্তায় রাখছে বিপিন সিংয়ের চোট। অন্যদিকে, চোট পেলেন মোহনবাগানের কামিংসও।  

ঠিক কী হয়েছে? ম্যাচের একেবারে শেষ দিকে হঠাৎই মাঠে বসে পড়েন লাল-হলুদের তারকা উইঙ্গার বিপিন সিং। খেলা শেষ হতেই ফিজিওরা ছুটে এসে প্রাথমিক চিকিৎসা শুরু করলেও তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। দীর্ঘক্ষণ চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় শেষমেশ স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দলের ভিক্টরি ল্যাপেও অংশ নিতে পারেননি তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় দলের সতীর্থরাও পাশে দাঁড়ান সতীর্থরা। বিশেষ করে রশিদ নিজে স্ট্রেচার ধরে বিপিনকে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেন।

Advertisement

গোটা ম্যাচ জুড়ে প্রচুর পরিশ্রম করেছিলেন বিপিন। একাধিকবার গোলের সুযোগও তৈরি করেছিলেন। যদিও সেগুলো কাজে লাগাতে পারেননি ইস্টবেঙ্গলের তাবড় স্ট্রাইকাররা। কিন্তু শেষ মুহূর্তে তাঁর এই হঠাৎ অসুস্থ হয়ে পড়া সকলকে চিন্তায় ফেলে দেয়। মনে করা হচ্ছে, ডিহাইড্রেশনের ফলে অস্বস্তি বোধ করছিলেন বিপিন। সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, সবাই অপেক্ষায় রয়েছেন তাঁর শারীরিক অবস্থার আপডেট জানার জন্য। যদিও তাঁদের আশ্বস্ত করে লাল-হলুদ কোচ জানিয়েছেন, বিপিনের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই। অর্থাৎ ইন্টার কাশী ম্যাচে এই উইঙ্গারকে প্রথম একাদশে দেখা যেতেই পারে।

অন্যদিকে, চোট পেয়েছেন মোহনবাগানের জেসন কামিংসও। তাঁর গোলেই ডার্বিতে সমতা ফিরিয়েছিল সবুজ-মেরুন। ম্যাচ শেষে পেশিতে টান লাগার কারণে অস্বস্তিতে পড়েন অজি তারকা। সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়। পরে স্ট্রেচারের সহায়তায় হাঁটতে দেখা যায় তাঁকে। এদিকে ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া রাখতে পারে ইন্টার কাশী। জানা গিয়েছে, টিকিটের দাম সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে। সেই কারণেই বৃহস্পতিবারের ম্যাচ আয়োজনের দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার জন্য আজ আলোচনায় বসেছে লাল-হলুদ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.