Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Mohun Bagan

জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোহনবাগান, বিকেলের ম্যাচে লোবেরার চিন্তা জামশেদপুরের গরম

মুম্বই সিটি এফসি ম্যাচ এখন সার্জিও লোবেরার কাছে অতীত। শনিবার সামনে জামশেদপুর এফসি। ঘরের মাঠে জামশেদপুর যে সহজ প্রতিপক্ষ নয়, তা ভালোভাবেই জানেন মোহনবাগান কোচ। তবে শুধু কি প্রতিপক্ষ, শনিবার লোবেরাকে চিন্তায় রাখছে জামশেদপুরের আবহাওয়াও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১০:১৬

options
link
জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোহনবাগান, বিকেলের ম্যাচে লোবেরার চিন্তা জামশেদপুরের গরম zoom
প্র্যাকটিসে দিমিত্রি-কামিংস।

মুম্বই সিটি এফসি ম্যাচ এখন সার্জিও লোবেরার কাছে অতীত। শনিবার সামনে জামশেদপুর এফসি। ঘরের মাঠে জামশেদপুর যে সহজ প্রতিপক্ষ নয়, তা ভালোভাবেই জানেন মোহনবাগান কোচ। তবে শুধু কি প্রতিপক্ষ, শনিবার লোবেরাকে চিন্তায় রাখছে জামশেদপুরের আবহাওয়াও।

বিকাল পাঁচটায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ। গত কয়েক সপ্তাহে তাপমাত্রা যথেষ্টই ঊর্ধ্বগামী। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ হলে তাও কিছুটা তাপমাত্রা কমত। কিন্তু বিকেল পাঁচটায় যথেষ্টই থাকবে। যদিও মোহনবাগানের সিনিয়র ফুটবলার লিস্টন কোলাসো বলছেন, এই আবহাওয়ায় খেলা কঠিন হলেও কোনওরকম অজুহাত দেওয়ার জায়গায় নেই তাঁদের সামনে। যেহেতু শর্ট লিগ তাই কোনও অবস্থাতেই আর জয় হাতছাড়া করতে নারাজ তাঁরা। গত দুই মাচে পাঁচ পয়েন্ট নষ্ট হয়েছে। আপাতত মুম্বই সিটি এফসি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিন টাটা ফুটবল অ্যাকাডেমির মাঠে বিকেলে অনুশীলনে নামলেও মনবীরদের চল্লিশ মিনিটের বেশি অনুশীলন করাননি লোবেরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুরের আক্রমণকে সামলাতে রক্ষণে কি দুই বিদেশিকে ব্যবহার করবেন লোবেরা? সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামসদের আটকাতে বেঙ্গালুরু এফসি অ্যাওয়ে ম্যাচেও আলবার্তো রডরিগেজ আর টম অলড্রেডকে ব্যবহার করেছিলেন তিনি। যদি রক্ষণে দুই বিদেশিকে ব্যবহার করেন তাহলে রবসন আসতে পারেন পরিবর্ত হিসাবে। এদিন সাংবাদিক সম্মেলনে লোবেরা নিজেই জানিয়েছেন তিনি আক্রমণাত্মক ফুটবলই পছন্দ করেন। সে ক্ষেত্রে আক্রমণভাগে জেমি ম্যাকলারেন আর দিমিত্রিকে রাখবেন আশা করা যাচ্ছে। আর যদি রক্ষণে দুই বিদেশিকে ব্যবহার না করেন, তা হলে আক্রমণভাগে আরও একজন বেশি বিদেশি ব্যবহার করতে পারেন। এর বাইরে তেমন পরিবর্তনের সম্ভাবনা কম। জাতীয় দল থেকে ফেরা ফুটবলাররাও পুরোদমেই অনুশীলন করেছেন।

মুম্বই সিটি এফসি ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ লোবেরা। ফুটবলারদের নির্দেশ দিয়েছেন সেট পিসে উন্নতি করার বিষয়ে। গত ম্যাচে ১৭টি কর্নার পেলেও তার সদ্ব্যবহার করা যায়নি। তা নিয়েও চিন্তিত লোবেরা। এদিন তিনি বলেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই মুহূর্তে দুই দলই সমান পয়েন্টে রয়েছে এবং দুই দলের কাছেই লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ আছে। অ্যাওয়ে ম্যাচ খেলা সব সময় কঠিন, তবে আমাদের কোনও অজুহাত নেই। আমাদের দলে ভালো ফুটবলার রয়েছে। তাই আমাদের লড়াই করতে হবে। পাশাপাশি আমি এমন একটি ক্লাবে আছি যেখানে হারার কোনও জায়গা নেই। এখানে দ্বিতীয় হওয়া গ্রহণযোগ্য নয়। এমন একটি ক্লাবে কাজ করার অন্যতম শর্ত দলকে উন্নত করা এবং ট্রফি জেতা। তাই চাপ থাকাটা একদিক থেকে ভালো। এটাই বড় ক্লাবের লক্ষণ।” এদিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন লিস্টন কোলাসো। তিনিও এই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। বলেন, “আমি কখনও আত্মবিশ্বাস হারাই না। আগের ম্যাচ ভুলে সামনে এগোতে চাই। পরের ম্যাচে ভালো পারফর্ম করার দিকে মনোযোগ দিচ্ছি। এখানকার আবহাওয়া কঠিন ও আর্দ্র। তবে এসব নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। আমাদের জয়ের জন্য খেলতে হবে।”

আজ আইএসএলে
জামশেদপুর এফসি বনাম মোহনবাগান
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, বিকাল ৫.০০
সোনি স্পোর্টস ও ফ্যান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.