Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Kylian Mbappe

২৪ বছর বয়সেই পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! নয়া রেকর্ড এমবাপের

ক্লাব জার্সিতে গোল পেলেন মেসিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৩, ১১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৩, ১১:৪০

options
link
২৪ বছর বয়সেই পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা! নয়া রেকর্ড এমবাপের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপে। ফুটবল বিশ্বের পরবর্তী সুপারস্টার যে তিনিই, সেটা বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চেই প্রমাণ করে দিয়েছিলেন। এবার ক্লাবের জার্সিতেও ফুল ফোটাচ্ছেন তরুণ ফরাসি তারকা। মাত্র ২৪ বছর বয়সে নিজের ক্লাব প্যারিস সাঁ জাঁ-র হয়ে যে কীর্তি এমবাপে করলেন, তা এককথায় অবিশ্বাস্য।

এই মুহূর্তে ফ্রান্সের সেরা ক্লাব পিএসজি। যে ক্লাবে খেলেন লিওনেল মেসি (Leo Messi), নেইমার জুনিয়ররা। যে ক্লাবে খেলে গিয়েছেন ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানিরা (Edinson Kavani)। সেই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিজের নাম ইতিহাসের খাতায় তুলে ফেললেন ফরাসি তারকা। তাও মাত্র ২৪ বছর বয়সে। শনিবার রাতে ফরাসি লিগে ন্যান্টেসের বিরুদ্ধে জোড়া গোল করে নতুন এই কীর্তি গড়েন এমবাপে। ওই ম্যাচে গোল করেছেন লিও মেসিও। পিএসজি ম্যাচটি জেতে ৪-২ গোলে।

[আরও পড়ুন: চল্লিশের বেশি ধর্ষণ, ‘সিরিয়াল রেপিস্ট’ আক্কু যাদবকে আদালত কক্ষেই পিটিয়ে মারে নির্যাতিতারা!]

ন্যান্টেসের বিরুদ্ধে জোড়া গোল করায় পিএসজির (PSG) হয়ে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ২০১। মাত্র ২৪৭ ম্যাচে এই গোলগুলি করেছেন তিনি। এমবাপের আগে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এডিনসন কাভানি। প্যারিসের ক্লাবটির জার্সি গায়ে তিনি ২০০টি গোল করেছিলেন। তালিকায় ৩ নম্বরে ইব্রাহিমোভিচ। তাঁর গোলসংখ্যা ১৫৬। ১৭৩ ম্যাচে ১১৮ গোল করে তালিকায় চতুর্থ স্থানে নেইমার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘সতর্ক হোক তৃণমূল, নইলে গোটা বাংলা সাগরদিঘি হবে’, সাবধানবাণী ত্বহা সিদ্দিকির]

পিএসজির এই রেকর্ড গোলের পর জমকালো সেলিব্রেশনেরও আয়োজন করেছিল ক্লাব। খেলা শেষে দেখা যায় মাঠে বিরাট মাপের প্রতিকৃতি দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে। তারপরই এমবাপে বলেন,”আমি তরুণ ফুটবলার হিসাবে এখানে এসেছিলাম। অনেক কিছু শিখেছি। এবার ইতিহাস তৈরি করব। সেই ইতিহাস এই প্যারিসে থেকেই তৈরি হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.